যৌন হেনস্থার প্রতিবাদে চাকরি গেল অ্যাপেলের কর্মীর

তিনি অ্যাপেলের প্রোগ্রাম ম্যানেজার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কর্মস্থলে যৌন হেনস্থার প্রতিবাদ করায় অ্যাপেল তাদের এক শীর্ষস্থানীয় মহিলা কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। বরখাস্ত হওয়া কর্মীর নাম জেনেকে পারিস। তিনি অ্যাপেলের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন।সিএনএনকে মহিলা নিজেই জানিয়েছেন চাকরি হারানোর খবর। জানা গিয়েছে,  যৌন নিপীড়নের বিরুদ্ধে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া #মিটু আন্দোলনের মতো #অ্যাপলটু আন্দোলনের একজন সংগঠক ছিলেন জেনেকে ।

গত শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনেকে পারিস বলেন, সংস্থার তরফ থেকে তাঁকে বলা হয়েছে, অফিসের তথ্য সংবাদমাধ্যমকে দেওয়ার অভিযোগে তদন্ত চলছে। কোম্পানির তরফ থেকে তাঁকে যে কম্পিউটার দেওয়া হয়েছিল, সেই কম্পিউটার থেকে তিনি গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করেছেন। বরখাস্তের কারণ সেটাই। অভিযোগ অস্বীকার করেছেন জেনেকে প্যারিস।

গত অগস্টে শের স্কারলেট নামে এক সহকর্মীকে নিয়ে # অ্যাপলটু আন্দোলন শুরু করেন পারিস। তাঁদের ওয়েবসাইটে লেখা ‘নিজেদের সুরক্ষিত করার জন্য সংগঠিত করা’ই লক্ষ্য। সহকর্মীদের উদ্দেশে আবেদন ছিল, অফিসে কোনও মহিলা যৌন হেনস্থার শিকার হলে যেন প্রতিবাদ করেন। বহু সহকর্মীর থেকে ভালো সাড়া পান। কেউ কেউ মনে করছেন, কর্তৃপক্ষ সেটা মেনে নিতে পারেনি বলেই তাঁরা  প্রোগ্রাম  ম্যানেজারকে বরখাস্তের সিদ্ধান্ত নেন।

উল্লেখ করার মতো বিষয় হল, নিয়োগ পদ্ধতি, মজুরি অসাম্য, বদলির মতো কিছু বিষয়ে বেশ কয়েকজন কর্মীর সঙ্গে কর্তৃপক্ষের মতবিরোধ তৈরি হয়। অনেকেই অ্যাপেলের নীতির বিরুদ্ধে মুখ খোলেন। অ্যাপেলের প্রোগ্রাম ম্যানেজারকে বরখাস্ত সেই ক্ষোভের আগুনে ঘি ঢালবে বলে মনে করা হচ্ছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার