লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে হুলিয়া জারি বিনয় মিশ্রের নামে

বলা হয়েছে, যিনি খোঁজ দেবেন তাঁর পরিচয় গোপন রাখা হবে। সিবিআই- এর দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে এই বিজ্ঞাপণ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুলিয়া জারি করা হল বিনয় মিশ্রের (BINAY MISHRA) নামে। সংবাদপত্রে ছবি দিয়ে খোঁজ চেয়ে বিজ্ঞাপণ প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘোষণা করা হয়েছে লক্ষ টাকার পুরস্কার। সিবিআই (CBI) দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে এই বিজ্ঞাপণ দেওয়া হয়েছে। খোঁজ মিললে তা ফোন মারফৎ জানানোর আবেদন জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বুধবার বিনয় মিশ্রের নামে এই হুলিয়া জারি করা হয়েছে। উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিজগ রয়েছে তাঁর নামে। সিবিআইয়ের দাবি, মিডল ম্যান হিসেবে কাজ করতেন বিনয়। একাধিক ভুয়ো কোম্পানি খুলে বিদেশে টাকা পাচার করার অভিযোগও রয়েছে বিনয় মিশ্রের নামে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, নিজেদের ফোন নম্বর দিয়ে জানিয়েছে, যিনি বিনয় মিশ্রের খোঁজ দিতে পারবেন তাঁকে দেওয়া হবে আর্থিক ১ লক্ষ টাকা পুরস্কার। আরও বলা হয়েছে, যিনি খোঁজ দেবেন তাঁর পরিচয় গোপন রাখা হবে। 

উল্লেখ্য, গরু ও কয়লা পাচারকাণ্ডে নাম জড়িয়েছে বিনয় মিশ্রর। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে হেঁটেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে  সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া। বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করতে সিবিআই-এর তরফে এর আগেও হুলিয়া জারি করে বিভিন্ন সংবাদপত্রে দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি। গত ১ মে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের তরফে ওই নোটিস দেওয়া হয়েছিল। আসানসোলের বিশেষ সিবিআই আদালত ইতিমধ্যেই এই নেতাকে ফেরার ঘোষণা করেছে। গত ২০ জুনের মধ্যে গরু ও কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত ফেরার বিনয় মিশ্রকে সশরীরে সিবিআই আদালতে হাজিরার শেষ সুযোগ দেওয়া হয়েছিল। 

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?