মন চাইলেই পুলিশ যাকে-তাকে হাতকড়া পরাতে পারে না:  কর্নাটক হাইকোর্ট

নিতে হবে আদালতের অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: পুলিশের ইচ্ছে হলে হাতকড়া (handcuffed) পরিয়ে দেওয়ার দিন শেষ। এই ‘ঐতিহ্যবাহী’ প্রথা এক কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট (High Court) । জানিয়ে দিয়েছে, ব্যক্তি-সে অভিযুক্ত হতে পারে বা বিচারাধীন হতে পারে, পুলিশ তাকে তখনই হাতকড়া পরাতে পারে যদি কেসডায়েরিতে ব্যক্তির অপরাধের কথা লেখা থাকে এবং কী অপরাধের জন্য সংশ্লিষ্টকে হাতকড়া পরাতে হচ্ছে, তাঁর যুক্তিও কেস ডায়ারিতে তুলে ধরতে হবে। চাইত হবে আদালতের অনুমতি। একটি মামলার সূত্রে কর্নাটক হাইকোর্টের ধারওয়াড় বেঞ্চ এই রায় দিয়েছে। যে মামলার সূত্রে কর্নাটক হাইকোর্টের (High Court) এই রায়, সে মামলা দায়ের করে আইনের এক ছাত্র।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালের নভেম্বরে সুপ্রীত ঈশ্বর দিভাতেকে রাজ্যপুলিশ বাসস্ট্যান্ড (Bus Stand)  থেকে গ্রেফতার করে।  হাতকড়া পরিয়ে তাঁকে ঠাঁ ঠাঁ রোদে বাসস্ট্যান্ড থেকে আঙ্কালি পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয়। এই সময়ের মধ্যে না তাকে আদালতে পেশ করেছে, না ওই যুবকের বিরুদ্ধে কেস ডায়ারি করে। সুপ্রীতের দাবি, পুলিশ ঘটনার ভিডিয়ো রেকর্ডিংও করেছিল।

পরে ওই যুবক কর্নাটক হাইকোর্টের (High Court) ধারওয়াড় বেঞ্চে দ্বারস্থ হয়। আদালত জানায়, এই গ্রেফতারি নিয়ে তাদের বলার কিছু নেই। কারণ, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ (police)  তাকে গ্রেফতার করেছে। আদালতের (Court) জানার বিষয় ছিল অভিযুক্তকে হাতকড়া পরানো হয়েছিল কি না। হাতকড়া (handcuffed) পরাতে হলে প্রথমে বিচারাধীনকে আদালতে পেশ করতে হবে। আদালতের কাছে চাইতে হবে অনুমতি। হাতকড়া পরানোর যুক্তি পেশ করতে হবে। সেই যুক্তি আদালতে গ্রাহ্য হলেই তবে বিচারাধীনকে হাতকড়া পরানোর অনুমতি পুলিশকে দেওয়া হবে।

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩