সাভারে হিন্দু শিক্ষককে খুনের মূল অভিযুক্ত গ্রেফতার

শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাভারের আশুলিয়ায় (Ashulia) জনপ্রিয় শিক্ষক উ‍ৎপল সরকারকে (Utpal Sarkar) পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুকে (Ashraful Islam Jitu) বুধবার রাতে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (RAB) গোয়েন্দারা। শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র (RAB Spokesperson) কমান্ডার খন্দকার আল মঈন। আগামিকাল বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

র‍্যাবের মুখপাত্র (RAB Spokesperson) জানান, গত শনিবার আশুলিয়ার (Ashulia) জনপ্রিয় শিক্ষক উ‍ৎপল সরকারকে (Utpal Sarkar) ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে গুরুতর জখম করার পরেই গা ঢাকা দিয়েছিল মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতু (Ashraful Islam Jitu)। গত কয়েকদিনে ধরে গ্রেফতারির হাত থেকে বাঁচতে একাধিকবার অবস্থান বদল করেছিল। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পরেই জিতুর গতিবিধির উপরে বিশেষ নজর রেখে চলেছিলেন র‍্যাবের গোয়েন্দারা। শেষ পর্যন্ত শ্রীপুরের নগরহাওলা গ্রামের (Sripur nagarhaola) ডেরা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এদিন ভোররাতে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। তাকে  ঢাকার মুখ্য বিচারক আদালতে তোলা হলে বিচারক শেখ মুজাহিদুল ইসলাম পাঁচদিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইলে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে জনপ্রিয় শিক্ষক উ‍ৎপল সরকারের উপরে অতর্কিতে হামলা চালায় একই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় জনপ্রিয় শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সোমবার চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জনপ্রিয় শিক্ষকের নৃশংস খুনের প্রতিবাদে ইতিমধ্যেই দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়