চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাণনাশের হুমকি, আতঙ্কে মাহি ও জয়

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করে টিভি অভিনেতা জুটি মাহি ভেজ এবং জয় ভানুশালী। তাঁদের একমাত্র মেয়ে তারাকে কুপিয়ে খুনের হুমকি দিয়েছে তাঁদের বাড়ির রান্নার দায়িত্বে থাকা ব্যক্তি।  এই নিয়ে বেশ কয়েকটি টুইট করেছিলেন মাহি যদিও পরে তা নিজের টুইটার হ্যান্ডেল থেকে মুছে ফেলেছেন মাহি। এক সাক্ষাৎকার এই হুমকির কথা মেনেও নিয়েছেন মাহি।

বৃহস্পতিবার সন্ধ্যাতেই টুইট করে মাহি জানান তিনি ও জয় একদিন আগে যে রান্নার লোককে রাখেন অভিযুক্ত ঐ ব্যক্তি তাদের বাড়ি থেকে চুরি করেছিল। শুধু তাই নয় মাহিকে ছুরি দিয়ে আঘাত করার ভয়ও দেখান ওই ব্যক্তি। পরবর্তীকালে এই তারকা জুটি পুলিশে অভিযোগ করলেও জামিনে ছাড়া পেয়ে যান ওই অভিযুক্ত হলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা শুধু তাই নয় মেয়েকে নিয়েও ভীষণ চিন্তায় রয়েছেন।

এক সংবাদমাধ্যমকে মাহি জানিয়েছেন কাজে আসা তিন দিনের মধ্যেই আমরা বুঝে গিয়েছিলাম ও আমাদের বাড়ি থেকে জিনিসপত্র চুরি করছে। জয়কে জানানোর পর ও টাকা মিটিয়ে লোকটিকে ছাড়িয়ে দিতে চাইলে সে আমাদের প্রাণনাশের হুমকি দেয়। আমরা পুলিশে যাই। মেয়েকে নিয়ে খুব চিন্তায় আছি। পুলিশ সূত্রে খবর মাহি ও জয়ের অভিযোগের ভিত্তিতে লোকটিকে গ্রেপ্তার করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে রীতিমতো আতঙ্কিত তারা। 

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ