‘কান ধরে ওঠবস করব’, কেন বললেন ফিরহাদ

ফিরহাদের বক্তব্য বা অনুমান যে ভুল সেকথা মোটেও বলা যাচ্ছে না। বরঞ্চ বিপর্যয় যে হতে পারে সেই রিপোর্ট কিন্তু ধরা পড়েছে সঙ্ঘের সমীক্ষায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের ভোটে ১৮টা আসন পেয়ে কার্যত ধরাকে সরা জ্ঞানে চলতে শুরু করে দিয়েছিল বঙ্গ বিজেপির নেতারা। কথায় কথায় চলত হুমকি ধমকি। বাংলার(Bengal) মানুষ তা মোটেও ভাল ভাবে নেননি। তাঁরা একুশের নির্বাচনেই তাই যোগ্য জবাব দিয়ে দিয়েছেন বিজেপিকে। কার্যত তারপর থেকে সময় যত গড়িয়েছে, বিজেপির(BJP) পায়ের নীচ থেকে বাংলার মাটি তত দ্রুত হারে সরেছে। এখন তাঁদের এমন দশা যে বাম আর নির্দলরাও বিজেপির থেকে বেশি ভোট পাচ্ছে। এই অবস্থায় শনিবার কলকাতার মেয়র এবং রাজ্যের বিশিষ্ট মন্ত্রী ফিরহাদ হাকিমের(Firhad Hakim) একটি মন্তব্য রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। যদিও তিনি যে বিজেপিকেই যোগ্য জবাব দিয়েছেন সেটা ভেতরে একটু উঁকি দিলেই বোঝা যাবে।

বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিজেপি নাকি ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ২৫টা আসন জিতবে। সুকান্তের এই মন্তব্যের জেরেই এদিন মুখ খুলেছেন ফিরহাদ। জানিয়েছেন, ‘আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যদি দুইয়ের বেশি আসন পায়, আমি কান ধরে ওঠবস করব। সুকান্ত বাবু যা শর্ত দেবেন তাই মানব। যধি না হয় কী করবেন, উনি বলুন। আমি জোর গলায় বলছি ২০২৪ এর লোকসভা ভোটে বিজেপি বাংলা থেকে একটা আসনও পাবে না।’ ফিরহাদের এহেন মন্তব্য যে খুব একটা ভুল বিশ্লেষণ সে কথা কিন্তু মোটেও বলা যাচ্ছে না। কেননা খোদ সঙ্ঘের(RSS) নিজস্ব সমীক্ষার রিপোর্টেও ধরা পড়েছে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি কেবলমাত্র আলিপুরদুয়ার ও বনগাঁ এই দুটি আসন হয়তো ধরে রাখতে পারবে। কিন্তু সেই নির্বাচনের আগে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। সেখানে ওই দুই লোকসভা কেন্দ্রে বিজেপি যদি ভাল ফল করে দেখাতে না পারে তাহলে ওই দুই আসনেও গো হারা হারবে বিজেপি। তাই ফিরহাদের বক্তব্য বা অনুমান যে ভুল সেকথা মোটেও বলা যাচ্ছে না।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে