রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ কমলেও শনাক্তের হার ১৫ শতাংশ ছুঁইছুঁই

মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও তিন জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) বেলাগাম সংক্রমণ থামার কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিতের (New Case) সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। যদিও আগের দিনের তুলনায় সামান্য কমেছে। তবে তা তেমন স্বস্তি দিতে পারছে না। কেননা, সংক্রমণ হার (Positivity Rate) আগের দিনের চেয়ে আরও বেড়ে ১৫ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন (New Covid Deaths) আরও তিন জন। আর সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active Case) নয় হাজারের গণ্ডি টপকে গিয়েছে।

গতকাল রবিবার রাজ্যে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৭৩৯ জন। আর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছিল ১৪ দশমিক ৭২ শতাংশে। সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য  দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা সামান্য কমেছে। নতুন করে ১০ হাজার ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৯৪ শতাংশে। নতুন করে এক হাজার ৪৯৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৩২ হাজার ৬৬৩ জনে। টানা কয়েকদিন বাদে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে তিনজনের প্রাণ গিয়েছে। যার ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ২২২ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি চিন্তা বাড়িয়ে চলেছে সুস্থতার হার ও সক্রিয় করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৮৩ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লক্ষ ২ হাজার ১৫১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৫০ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে এক হাজার ১৩টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৯০ জনে।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর