দিল্লিতে মন্ত্রী-বিধায়কদের বেতন এক লাফে অনেকটাই বাড়ছে

আজ সোমবার বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে বিধায়ক-মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পেশ করেছেন অর্থ মন্ত্রী কৈলাস গহলৌত।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টানা ১১ বছর বাদে দিল্লির (Delhi) বিধায়ক (MLA), মন্ত্রী (Minister), বিধানসভার অধ্যক্ষদের (Assembly Speaker) বেতন এক লাফে অনেকটাই বাড়ছে।  আজ সোমবার বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে বিধায়ক-মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পেশ করেছেন অর্থ মন্ত্রী (Finance Minister) কৈলাস গহলৌত (Kailash Gehlot)। বিল অনুযায়ী, বিধায়কদের মাসিক বেতন ১২ হাজার টাকা থেকে বেড়ে ৩০ হাজার টাকা হচ্ছে। ভাতা এবং অন্যান্য সব কিছু মিলিয়ে বর্তমানে ৫৪ হাজার টাকা পান বিধায়করা। তা বেড়ে হবে ৯০ হাজার টাকা।

২০১৫ সালে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নেতৃত্বাধীন দিল্লির আপ সরকার মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ানোর জন্য প্রস্তাব করেছিল। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল মোদি সরকার। শেষ পর্যন্ত কেন্দ্রের পরামর্শ মেনে নতুন করে বিধায়ক-মন্ত্রীদের বেতন বৃদ্ধির প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিধানসভায় বেতন ও ভাতাবৃদ্ধি সংক্রান্ত মোট পাঁচটি বিল পেশ করা হয়েছে। বিধায়কদের পাশাপাশি মন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, বিরোধী দলনেতা, সরকারি দলের মুখ্যসচেতকের বেতন-ভাতা বাড়ানো সংক্রান্ত বিল পেশ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯৩ সালে দিল্লি বিধানসভা গঠনের পরে ২০১১ সাল পর্যন্ত ১৮ বছরে রাজধানীর বিধায়ক-মন্ত্রীদের বেতন পাঁচ বার বেড়েছিল।

দেশে বর্তমানে সবচেয়ে বেশি বেতন ও ভাতা পান তেলেঙ্গানার (Telengana) বিধায়করা। প্রতি মাসে বেতন ও ভাতা মিলিয়ে তাঁরা পান দুই লক্ষ ৩০ হাজার টাকা। উত্তরাখন্ডের (Uttarakhand) বিধায়করা প্রতি মাসে বেতন-ভাতা মিলিয়ে পান এক লক্ষ ৯৮ হাজার টাকা। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিধায়কদের বেতন-ভাতা হচ্ছে এক লক্ষ ৯০ হাজার টাকা।

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না