মার্কিন বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজি, হত এক

আহত সাত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় ফের বন্দুকবাজি। প্রাণ হারিয়েছেন এক পড়ুয়া। ঘটনায় আহত সাত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এক ছাত্রের অবস্থা সঙ্কটজনক।

হামলা হয়েছে গ্র্যাম্বলিং স্টেট ইউনিভার্সিটিতে। লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ গ্র্যাম্বলিং স্টেট ইউনিভার্সিটিতে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে গুলি চালালে ঘটনাস্থলেই এক পড়ুয়া প্রাণ হারান। ঘটনায় সাত ছাত্র আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ছাত্রদের হাসপাতালে চিকিৎসা চলছে। হামলার পর পরে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। নজর ক্যামেরায় ফুটেজ দেখে আততায়ীর খোঁজ শুরু হয়েছে।

লুইজিয়ানা পুলিশের তরফ থেকে ফেসবুকে পোস্ট করে বলা হয়েছে, ঘটনাস্থল পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কাছে অনুরোধ, আততায়ীর ব্যাপারে তাঁদের কাছে কোনও তথ্য থাকলে তারা যেন সেই তথ্য পুলিশের হাতে তুলে দিয়ে তদন্তে সহযোগিতা করেন। পুলিশের তরফ থেকে আততায়ীর নাম ও একটি ছবি প্রকাশ করা হয়েছে।

সোমবার এবং মঙ্গলবার ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে নৈশ কার্ফু। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে একটি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। হামলার কারণে ওই ম্যাচ আপাতত বাতিল  করা হয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার