চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বে সবচেয়ে দুঃখী দেশের তালিকায় সপ্তমস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বের সবচেয়ে দুঃখী দেশের তালিকায় সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ (Bangladesh)। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) জনমত সমীক্ষা সংস্থা ‘গ্যালাপ’ (Gallup) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বিশ্বের ১২২টি দেশের এক লক্ষ ২৭ হাজার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি হওয়া ‘গ্যালাপ ২০২২ গ্লোবাল ইমোশনস’ (Gallup Global Imotions) রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ হচ্ছে তালিবান জমানার আফগানিস্তান (Afghanistan)। জনমত সমীক্ষায় অংশ নেওয়া সাধারণ মানুষ জানিয়েছেন, ২০২০ সালের তুলনায় গত বছর অর্থা‍ৎ ২০২১ সালে তাঁরা বেশি মানসিক চাপ আর উদ্বেগের মধ্যে কাটিয়েছেন।

‘গ্যালাপ ২০২২ গ্লোবাল ইমোশনস’ (Gallup Global Imotions) রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশের এক হাজার মানুষের উপরে বিশেষ সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষায় শারীরিক জটিলতা, উদ্বেগ, বিষণ্ণতা, মানসিক চাপ ও ক্রোধ অনুভব করেছেন কিনা, তা জানতে চাওয়া হয়েছিল। সমীক্ষায় উঠে আসা ফলাফলের নিরিখে বাংলাদেশের স্কোর একশোর মধ্যে ৪৫। আর ৫৯ স্কোর করেছে আফগানিস্তান। রাজনৈতিক পালাবদলের পরে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন কাবুলিওয়ালার দেশের বাসিন্দারা।

‘গ্যালাপের’ অন্তম অংশীদার জন ফ্লিনটফের মতে, যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও মহামারীর কারণে সাধারণ মানুষের মধ্যে চাপ ও মানসিক অবসাদ বেড়ে চলেছে। গত এক দশক ধরেই জনমত সমীক্ষায় উঠে এসেছে যে সাধারণ মানুষের মধ্যে অসন্তুষ্টি ক্রমশ বাড়ছে। সমীক্ষায় অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে তিনজন শারীরিক জটিলতা (৩১ শতাংশ), চারজনের মধ্যে একজনেরও বেশি মানসিক অবসাদ (২৮ শতাংশ) ও রাগ (২৩ শতাংশ) অনুভব করার কথা জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ