ফুল প্যান্ট পরে পরীক্ষা দিতে গিয়েছিল, ফেল করার আশঙ্কায় বিষ খেল ছাত্র

কাটোয়ার কোশিগ্রামের বাসিন্দা ওই ছাত্র। নাম রামপ্রসাদ দাস। স্থানীয় কোশিগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষা দিতে গিয়েছিল ছাত্র (STUDENT)। পড়ুয়া সপ্তম শ্রেণির। ছিল শারীরশিক্ষা বিভাগের পরীক্ষা। তাই বলা হয়েছিল হাফ প্যান্ট পরে যেতে। ছাত্রের তাতেই ভয়, যদি ফুল প্যান্ট পরে যাওয়ার কারণে পাশ না হয়। এই ভয়েই বিষ (POISON) খেল ছাত্র। পূর্ব বর্ধমানের ঘটনা। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

কাটোয়ার কোশিগ্রামের বাসিন্দা ওই ছাত্র। নাম রামপ্রসাদ দাস। স্থানীয় কোশিগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। শারীরশিক্ষা পরীক্ষার দিন স্রেফ হাফ প্যান্টের জায়গায় ফুল প্যান্ট পরার ভয় থেকেই বিষ খেয়েছে কিশোর। ওই ছাত্রের বাবা দিনমজুর, মা গৃহবধূ। জানা গিয়েছে, বাকি ছাত্ররা এসেছিল হাফ প্যান্ট পরেই। সহপাঠীরা বলে, হাফপ্যান্ট না পরে এলে পরীক্ষা দেওয়া যাবে না। তা শুনেই বাড়ি ফিরে আসে ওই ছাত্র। তারপর বাড়ি থেকে বেরিয়ে বিষ খায় ওই ছাত্র। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রামপ্রসাদ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলে বাড়িতে এসে বলেছিল হাফপ্যান্ট খুঁজতে। তা ওই সময় পাওয়া যায়নি। এরপরেই রাগ করে আবার স্কুলে চলে যায় ছেলে। পরে স্কুল থেকে খবর আসে রামপ্রসাদ বিষ খেয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে না এসে পেছনের দিকে একটি গাছতলায় বসেছিল ওই ছাত্র। বেশ কয়েকজন অন্য ছাত্র দেখতে পায়, বমি করছে রামপ্রসাদ। তা দেখে বিদ্যালয়ের শিক্ষকদের ডাকে পড়ুয়ারা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করার জন্য। খবর দেওয়া হয় বাড়িতে। বমি করার কারণ জিজ্ঞাসা করা হলে সে জানিয়েছিল, হাফ প্যান্ট না পরে আসায় সে না কি ফেল করে যাবে, এই ভয় থেকেই বিষ খেয়েছিল।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার