গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের পরে বন্দুক উঁচিয়ে উল্লাস প্রকাশ খুনিদের

পৈশাচিক উল্লাস প্রকাশকারীদের দলে ছিল রবিবার রাতে দিল্লির কাশ্মীরি গেট থেকে ধৃত শার্প শুটার অঙ্কিত সিরসাও।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পঞ্জাবের নামী গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moose Wala) খুনের পরে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উঁচিয়ে উল্লাস প্রকাশ করেছিল খুনির দল। শুধু তাই নয়, ওই উল্লাসের ছবি নিজের মোবাইলের ক্যামেরায় বন্দি করেছিল এক খুনি। ওই পৈশাচিক উল্লাস প্রকাশকারীদের দলে ছিল রবিবার রাতে দিল্লির কাশ্মীরি গেট থেকে ধৃত শার্প শুটার অঙ্কিত সিরসাও (Ankit Sirsa)। ১৮ বছর বয়সী অঙ্কিত  হরিয়ানার সোনেপতের (Haryana Sonepat) বাসিন্দা। অঙ্কিতের বিরুদ্ধে আগে থেকেই রাজস্থানে (Rajsthan) খুনের চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।

সিধু মুসেওয়ালার খুনিদের নিয়ে নতুন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে খুনের পরে একটি গাড়িতে চেপে এলাকা ছেড়ে চম্পট দিচ্ছে চার খুনি। গাড়িতে বাজছে জনপ্রিয় গান। আর সেই গানের তালে তালে নিজেদের হাতে থাকা বন্দুক ঘোরাচ্ছে খুনিরা। গাড়ির পিছনের দিকে নীল জামা পরে হাসিমুখে দুহাতে বন্দুক তুলে দেখাচ্ছে প্রিয়ব্রত ফৌজি (Priyabrata Fouzi)। আর সামনের দিকে শচিন ভিওয়ানি (Sachin Bhiwani), অঙ্কিত সিরসা (Ankit Sirsa) বসে। তাছাড়া দীপক মুণ্ডি (Deepak Mundi) নামে আরও এক খুনিকেও দেখা যাচ্ছে উল্লাস প্রকাশ করতে। এখনও পর্যন্ত লাপাত্তা দীপক।

অন্যদিকে, রবিবার রাতেই দিল্লির কাশ্মীরী গেট (Kashmiri Gate) এলাকা থেকে সিধু মুসেওয়ালাকে (Sidhu moosewala) খুনের দায়ে অঙ্কিত সিরসা ও শচিন ভিওয়ানিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। খুনের পর চার খুনিকেই আশ্রয় দেওয়ার অভিযোগ শচিনের বিরুদ্ধে। ধৃতদের কাছ থেকে দু’টি পিস্তল, ১৯ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। পাশাপাশি পাঞ্জাব পুলিশের তিনটি উর্দি, দু’টি মোবাইল ফোন, একটি ডঙ্গেল এবং একটি সিমও উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য গত ২৯ মে মনসা জেলায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে খুন হন প্রখ্যাত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala)। ওই খুনের মাস্টারমাইন্ড (Mastermind) হিসেবে ইতিমধ্যেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) নাম উঠে এসেছে।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক