Loading live market data...
Loading active stocks...
Connecting...

কোভিড নিয়ে নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

রাজ্যের স্বাস্থ্য দফতর হাসপাতালে ভর্তি হয়ে কোভিডের চিকিৎসার ক্ষেত্রে নতুন গাইডলাইন বার করে দিল যা মেনে চলতে হবে সব হাসপাতালকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড(Covid) নিয়ে বাঙালির আতঙ্ক যে এখনও বজায় রয়েছে সেটা আবারও সামনে চলে আসছে রাজ্যে(Bengal) ফের সংক্রমণ বাড়ার ঘটনায়। যদিও চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের দাবি, কোভিড এখন মরশুমি সর্দি, কাশি, জ্বরে পরিণত হয়েছে। তাই খুব ভয় পাওয়ার আর কারণ নেই। কিন্তু শুনছে কে? কোভিড ধরা পড়লেই এখন মানুষ দলে দলে হাসপাতালে(Hospital) এসে ভর্তি হচ্ছেন। ফলে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে আবারও ফিরেছে পুরাতন ছবি, ঠাঁই নেই ঠাঁই নেই। এর জেরে ধাক্কা খাচ্ছে হাসপাতালগুলির জরুরি পরিষেবা। অনেকেই সেখানে গুরুতর অসুস্থ হয়ে এলেও ভর্তি হতে পারছেন না বেডের অভাবে। এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্য দফতর(Health Department) হাসপাতালে ভর্তি হয়ে কোভিডের চিকিৎসার ক্ষেত্রে নতুন গাইডলাইন(Guideline) বার করে দিল।

বাংলায় এখন কোভিডের সংক্রমণ বেশ বেড়ে চলেছে। তবে দেখা যাচ্ছে যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাঁদের হয় উপসর্গ নেই, আর থাকলেও তা মৃদু। তবে তার মধ্যেই চোখে পড়ছে সংক্রমণের মাত্রা বাড়ার পাশাপাশি বেড়েছে চলেছে গুরুতর অসুস্থদের সংখ্যা, যাদের একটা বড় অংশ আবার বয়স্ক। এইসব কারণেই স্বাস্থ্য দফতর নতুন করে গাইডলাইন প্রকাশ করে দিল। তাতে বলা হয়েছে, কোভিডে আক্রান্ত ব্যক্তি ঠিক কতটা গুরুতর অসুস্থ তা সবার আগে দেখতে হবে। যদি কোনও ব্যক্তি কোভিডের সব উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন তাহলে সেই সব উপসর্গের মাত্রা দেখে তবেই তাঁককে হাসপাতালে ভর্তি নিতে হবে। মৃদু উপসর্গদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই। তবে উপসর্গ গুরুতর হলে তা যেন লঘু করে দেখা না হয়। কেননা, লঘু করে দেখলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে যার পরিণাম মৃত্যু।

স্বাস্থ্য দফতরের গাইডলাইনে বলা হয়েছে, যদি কারও টানা দু’দিনের বেশি ধূম জ্বর থাকে, যদি প্রবল কাশি কিংবা শ্বাসকষ্ট থাকে, যদি রক্তে অক্সিজেনের মাত্রা ৯৪% বা তার চেয়েও বেশি কমে যায়, যদি বুকে ব্যথা বা মানসিক আচ্ছন্ন ভাব থাকে কিংবা যদি বাড়াবাড়ি কো-মর্বিডিটি থাকে তাহলে তাঁকে হাসপাতালে ভর্তি করা যাবে। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করতে হবে। সোম সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১,১৩২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। যা গত কয়েক দিনের তুলনায় অন্তত ৬০০ কম। যদিও স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, রবিবার ছুটির দিনে কম পরীক্ষা হওয়ার জন্যই কম পজিটিভ এসেছেন। সাধারণত যেখানে গত সপ্তাহে গড়ে রোজ প্রায় ১২ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে, সেখানে রবিবার মাত্র ৭,৪৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার