ফেসবুকে ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি, চট্টগ্রামের হিন্দু শিক্ষকের আট বছরের জেল

সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাবাস ভোগ করতে হবে ওই শিক্ষককে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে (Facebook) ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করে পোস্ট করার অপরাধে চট্টগ্রামের (Chattogram) এক হিন্দু শিক্ষককে (Hindu Teacher) আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাবাস ভোগ করতে হবে ওই শিক্ষককে। ইতিমধ্যেই ওই শিক্ষকের সাজার বিষয়টি জানাজানি হতে হিন্দু সম্প্রদায়ের (Hindu Community) মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ১৫ ও ২৮ অক্টোবর ফেসবুকে (Facebook)  ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে পর পর দুটি পোস্ট করেন নোয়াখালী (Noakhali) জেলার হাতিয়া উপজেলার চৌমুহনি উচ্চ বিদ্যালয়ের (Chowmuhani High School) হিন্দু ধর্মের সহকারী শিক্ষক দেবব্রত দাস (Debabrata Das) ওরফে দেবু। তাঁর বাড়ি হাতিয়াতেই। দেবব্রত দাসের (Debabrata Das) ওই পোস্ট নিয়ে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাতব্বররা চটে যান। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে দেবব্রত দাসকে (Debabrata Das) গ্রেফতারের দাবিতে সরব হন একাধিক মুসলিম সংগঠনের সদস্যরা। স্কুলের সামনেও বিক্ষোভ প্রদর্শন করা হয়।

চাপে পড়ে পুলিশ দেবব্রত দাসকে (Debabrata Das) গ্রেফতার করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (IT Act) মামলা দায়ের করে। ২০১৮ সালের ১০ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের (Dhaka Cyber Tribunal)  বিচারক মামলার চার্জ গঠন করেন। পরে মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় সাইবার (Chattogram Cyber Tribunal) ট্রাইব্যুনালে  পাঠানো হয়। সোমবার চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবীর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দেবব্রত দাসকে আট বছরের কারাদণ্ডের সাজা শোনান। সাজা ঘোষণার পরেই দণ্ডপ্রাপ্ত শিক্ষককে কারাগারে পাঠানো হয়।  

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়