রূপা- কুণাল সাক্ষাৎ, বাড়ছে জল্পনা

জল্পনা, রূপা কি তবে তৃণমূলের পথে? রূপা দীর্ঘদিন ধরেই ‘একটু বেসুরো’ বলে পরিচিত বিজেপি শিবিরে। সম্প্রতি লিখেছিলেন, রাজনীতিতে আসা মানে সময় নষ্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (KUNAL GHOSH) ও বিজেপি (BJP) নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে (RUPA GANGULY) দেখা গেল একই ফ্রেমে। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে এই ছবি। জানা গিয়েছে, এদিন দক্ষিণ কলকাতার একটি আমন্ত্রণ বাড়িতে গিয়েছিলেন যুযুধান দুই শিবিরের ২ নেতা-নেত্রী। সেখানেরই এই ছবি। উল্লেখ্য, রূপা দীর্ঘদিন ধরেই ‘একটু বেসুরো’ বলে পরিচিত বিজেপি শিবিরে। আবার সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিখেছিলেন, রাজনীতিতে আসা মানে সময় নষ্ট। জল্পনা, রূপা কি তবে তৃণমূলের পথে?

কুণাল ঘোষ এবং রূপা গঙ্গোপাধ্যায়কে এক ফ্রেমে দেখা যাওয়াতেই রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও বিজেপি নেত্রী জানিয়েছেন, এই সাক্ষাৎ হওয়ার পেছনে কোনও রাজনৈতিক কারণ নেই তিনি বিজেপিতেই আছেন। তবু রূপা বিজেপি শিবিরে পরিচিত ঠোঁট কাটা ও একটু বেসুরো নামেই। বিজেপি শিবিরের সঙ্গে তাঁর দূরত্বও বেড়েছে বেশ। খুব একটা দেখাও যায় না বিজেপির সভায়। এখন দেখার সত্যিই পদ্ম ছেড়ে জোড়াফুল ধরেন কি না তিনি।

অন্যদিকে, এদিন সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ। সেখানে তাঁর প্রশ্ন, দেশ জুড়ে হিংসা ছড়ানোর পরেও কেন গ্রেফতার করা হয়নি নূপুর শর্মাকে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের। কুণাল ঘোষ বলেন, রাজস্থানের উদয়পুরে দর্জি হত্যার মূল অভিযুক্তরা বিজেপি ঘনিষ্ঠ। সেই ছবি প্রকাশ্যে এসেছে। আবার সম্প্রতি ধৃত লস্কর জঙ্গি বিজেপির আইটি সেলের প্রধান। উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি হিংসা ছড়াচ্ছে দাবি করে তিনি বলেন, এর তদন্ত হওয়া প্রয়োজন। কাশ্মীর ইস্যুর অপব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, বিজেপি পরিক্লপিত ভাবে বিভিন্ন হিংসাত্মক ঘটনা ঘটিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক