জানেন কী, একবার শাহরুখের চুল আঁচড়ানোর দায়িত্ব নিয়েছিলেন হেমা মালিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৯০ এর দশকে হেমা মালিনীর পরিচালনায় ‘দিল আশনা হ্যায়’ (Dil Aashna Hai) ছবিতে কাজ করেছিলেন অভিনেতা শাহরুখ খান। আর এই ছবির শ্যুটিংয়ের সময়ে শাহরুখ খানের চুল আঁচড়ে দিতেন কে জানেন, কিংবদন্তী অভিনেত্রী হেমা মালিনী। কারণ তখন ঠিকমতো মেক-আপ বা চুল আঁচড়াতে পারতেন না নায়ক। সবেমাত্র বলিউডে এন্ট্রি নিচ্ছেন বাদশা।আর সেই সময়ে ছেলেতুল্য শাহরুখের এহেন সমস্যার এক ঝটকায় সমাধান করে দেয় হেমা মালিনী। মাতৃস্নেহ দেয় নায়ককে। সম্প্রতি শাহরুখ-হেমার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে শাহরুখ বলেন, “আমাকে হেমাজি বলেছিলেন, মেকআপ, চুল আঁচড়ানো সবটাই আমাকে করতে হবে। তখন আমি তাঁকে বলেছিলাম, ‘আমি দিল্লির ছেলে এবং মেক-আপ সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। তারপর হেমা জি আমার কাছে এসে আমার চুল আঁচড়ে দেন। সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এখানেই থাকব, আর মুম্বই ছাড়ব না।”

এছাড়া ফিল্মফেয়ারে হেমার একটি উদ্ধৃতি অনুসারে জানা যায়, “হেমা মনে রেখেছেন যে, প্রথম সাক্ষাতের সময় শাহরুখ কতটা নার্ভাস ছিলেন। প্রতিটি প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন তিনি শ্বাসহীন, অসংলগ্ন উত্তরের সঙ্গে! তখন শাহরুখের চুলের জন্যে তাঁর চোখ দেখা যাচ্ছিল না। তবে হেমা প্রথমে শাহরুখকে পছন্দ না করলেও, অভিনেত্রীর স্বামী ধর্মেন্দ্রর তাঁকে পছন্দ হয়েছিল।” শাহরুখ এবং হেমাকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল, ২০০৪ সালের ভীর-জারা চলচ্চিত্রে। HM ক্রিয়েশনের ব্যানারে তৈরি শাহরুখ অভিনীত ‘দিল আশনা হ্যায়’ছবির প্রযোজক ও পরিচালক হেমা মালিনী ছিলেন।তবে এই ছবিটিতে শাহরুখের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন, দিব্যা ভারতী, জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, ডিম্পল কাপাডিয়া, অমৃতা সিং এবং সোনু ওয়ালিয়া।

দিল আশনা হ্যায় ছবিটি ১৯৯১ সালে রিলিজ হওয়ার কথা থাকলেও, এটি রিলিজ হয় ডিসেম্বর ১৯৯২ সালে। এর কয়েক মাস পরেই ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে নিজের জায়গা পরিপোক্ত করেন শাহরুখ।বর্তমানে, শাহরুখের পাঠান ছবিটি ২৫ জানুয়ারী, ২০২৩ এ মুক্তি পাবে৷ জওয়ানে, মুক্তি পাবে ২ জুন, ২০২৩-এ। এছাড়াও শাহরুখ কে দেখা যাবে, রাজকুমার হিরানির ডানকিতেও। যেখানে শাহরুখের পাশাপাশি, অভিনয় করছেন তাপসী পান্নু। যা ২২ ডিসেম্বর, ২০২৩ এ মুক্তি পাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের