‘সোনার কেল্লা’র শহর জয়সলমেরের জেলাশাসকের দায়িত্ব নিলেন টিনা ডাব্বি

২০১৬ সালে ইউপিএস (UPSC) পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়ে খবরের শিরোনামে এসেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুকুলের পুনর্জন্মের গল্প নিয়ে সত্যজি‍ৎ রায়ের তৈরি ছবি ‘সোনার কেল্লা’ দেখেননি, এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আর সেই ‘সোনার কেল্লা’ ছবির দৌলতে বাঙালির কাছে পরিচিত হয়ে উঠেছিল মরু রাজ্য রাজস্থানের শহর জয়সলমের (Jaisalmer)। বুধবার সেই জয়সলমেরের (Jaisalmer) জেলাশাসকের (District Collector) দায়িত্ব নিলেন নেটা নাগরিকদের কাছে পরিচিত মুখ ও ২০১৬ সালের ইউপিএসসি (UPSC) পরীক্ষার শীর্ষস্থান অধিকারী টিনা ডাব্বি (Tina Dabbi)। এদিন জয়সলমেরের (Jaisalmer) জেলাশাসকের দায়িত্ব নেওয়ার পরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নবীন আমলা। শুধু লিখেছন, ‘আজ থেকে জয়সলমেরের জেলাশাসক (District Collector) ও জেলা ম্যাজিস্ট্রেট (District Magistrate) হিসেবে দায়িত্ব নিয়েছি।’

২০১৬ সালে ইউপিএস (UPSC) পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়ে খবরের শিরোনামে এসেছিলেন। তার পর থেকে লাগাতার সংবাদের শিরোনামে থেকেছেন। সুন্দরী আমলা সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় এবং নেটা নাগরিকদের কাছে পরিচিত। ইউপিএসসসি পরীক্ষায় তাক লাগানো ফল করা টিনা (Tina Dabbi) ধর্মের বেড়া ডিঙিয়ে ২০১৮ সালে বিয়ে করেছিলেন ওই পরীক্ষার দ্বিতীয় স্থানাধিকারী আইএএস আতাহার শফি খানকে ( Athar Shafi Khan)। বিধর্মীকে বিয়ে করে গোটা দেশেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। যদিও সেই বিয়ে বেশি দিন টেকেনি। ২০২০ সালেই দুজনের মধ্যে সম্পর্কে ছেদ ঘটে।

সেই ডিভোর্স নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। চলতি বছরের এপ্রিলেই নতুন সম্পর্কে জড়ানোর কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন টিনা (Tina Dabbi)। রাজস্থান সরকারের আমলা জানান, সতীর্থ আইএএস আধিকারিক প্রদীপ গাওয়ান্ডের (Pradeep Gawande) সঙ্গে নতুন করে সংসার বাধতে চলেছেন। নেটা নাগরিকরা নতুন জীবনের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন টিনাকে।   গত ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন টিনা-প্রদীপ।

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর