UK: বক্সিং মুডে প্রধানমন্ত্রী বরিস, ইস্তফা দিতে বলায় ফোনেই মন্ত্রীকে ছাঁটাই

প্রতিবাদে ইস্তফা আরও একের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  প্রধানমন্ত্রী (PM) পদে ইস্তফা দিতে বলায় মন্ত্রীকে ফোন করে ছাঁটাই করে দিলেন বরিস জনসন (Boris Johnson)। ছাঁটাই করেছেন মাইকেল গোভ (Michael Gove)। জনসনের ডান হাত বলেই পরিচিত। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রতিবাদে আরও এক মন্ত্রী পদত্যাগ করেছেন। অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভূত সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী প্রীতি প্যাটেল (Priti Patel)) বরিসকে ইস্তফা দিতে বলেছেন। একই দাবি মন্ত্রী নাদিম জাহাউইয়ের। যদিও বরিস জনসন (Boris Johnson)জানিয়েছে, তিনি ইস্তফা দেবেন না। সংখ্যাগরিষ্ঠ মন্ত্রী তাঁর পাশে রয়েছেন।

এদিকে, লকডাউনের (lock Down)সময় সরকারি বাসভবনে পার্টি দেওয়া নিয়ে এমনিতেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বরিস জনসন। এরই মধ্যে নতুন বিতর্ক সামনে এসেছে। বিবিসির প্রতিবেদন অনুসারে, রুস অলিগার্ক ও গোয়েন্দা সংস্থা কেজিবির  (KGB) প্রাক্তন কর্মকর্তা আলেকজান্ডার লেবেদেভের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। আর এই সাক্ষাতের বিষয় প্রকাশ্যে আসার পর বরিসের বিরোধীগোষ্ঠী এবার তাঁকে চেপে ধরেছে।

লেবেদেভের সঙ্গে বরিসের (Boris) সাক্ষাতের বিষয়টি প্রথম ফাঁস করে সানডে টাইমস। প্রতিবেদনে বলা হয়, লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ডের মালিক রুশ অলিগার্ক আলেকজান্ডার লেবেদেভ। লেবেদেভ এক সময় কেজিবিতে কাজ করতেন। আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও (Putin) সংস্থাটির গোয়েন্দা ছিলেন। জানা গিয়েছে, তখন থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব। আর এই সাক্ষাতের সময়ে সরকারের কোনও কর্মকর্তা ছিলেন না। ফলে, বরিসের ওপর চাপ আরও বাড়ল।

উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবারই বরিসের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ইস্তফা দিয়েছিলেন অর্থমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak) ও স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ (Sajid Javid)।

আরও পড়ুন বরিস জনসনের বিরুদ্ধে বিদ্রোহ, ইস্তফা পাঁচ মন্ত্রীর

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু