ক্যানিংয়ে প্রকাশ্যে গুলি করে পঞ্চায়েত সদস্য সহ খুন ৩ তৃণমূলকর্মীকে

খুন হয়ে গেলেন ক্যানিং থানা এলাকার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি। খুন হয়েছেন তাঁর দুই সঙ্গীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই খুনের ঘটনা ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ক্যানিংয়ে(Canning)। বৃহস্পতিবার সকালে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন(Murder) হয়ে গেলেন ক্যানিং থানা এলাকার গোপালপুর(Goplapur) গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি। খুন হয়েছেন তাঁর দুই সঙ্গীও। খুনের ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোপাল্পুরের কচুয়া পিয়ার এলাকা। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উদ্দেশে রওনা দিয়েছেন স্থানীয় তৃণমূল(TMC) বিধায়ক পরেশ রামদাসও।

জানা গিয়েছে, এদিন সকালে স্বপনবাবু তাঁর দুই সঙ্গী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিক বাইকে করে বাড়ি থেকে হেরোভাঙা বাজারে তৃণমূলের কার্যালয়ে আসছিলেন। সেখানে এদিন ২১শে জুলাইয়ের একটি প্রস্তুতি সভায় যোগ দিতে আসছিলেন। কিন্তু পথেই ৩-৪ জন দুষ্কৃতী তাঁদের পথ আটকে দাঁড়ায়। সেই সময় রাস্তাতে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় স্বপনবাবুকে। তাঁর দুই সঙ্গী পালানোর চেষ্টা করলে তাঁদেরও গুলি করা হয়। ৩জনের মৃত্যু সুনিশ্চিত করতে তাঁদের কোপানো হয়ে ধারালো অস্ত্র দিয়ে। ঘটনার জেরে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ রামদাস জানিয়েছেন, ‘বিজেপির লোকেরাই এই খুনের ঘটনা ঘটিয়েছে। স্বপন আমাকে জানিয়েছিল ও খুন হয়ে যেতে পারে যে কোনওদিন। বিজেপির লোকেরা ওকে প্রাণে মারার হুমকি দিচ্ছিল বলে ও আমায়া জানিয়েছিল।’

এই ঘটনায় স্থানীয় বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘ক্যানিং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের চারণক্ষেত্র। সেখানে বিজেপির লোকেরা গিয়ে খুন করেছে এটা কাকপক্ষীতেও বিশ্বাস করবে না। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পঞ্চায়েত নির্বাচন যত এগোবে ততই এই ধরনের ঘটনা আরও বেশি করে ঘটবে।’

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের