জানেন কী, একবার উচ্চস্বরে চেঁচাতেই করণকে প্রকাশ্যে ধমক দেন জয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্র নির্মাতা করণ জোহরকে প্রায়শই একাধিক অ্যাওয়ার্ড শো হোস্ট করতে দেখা যায়। যদিও তাঁর উপস্থাপনার দক্ষতা কতটা আকর্ষণীয়, তা সকলেই জানেন। আর তা ভক্ত এবং সেলিব্রিটি উভয়ের দ্বারাই যথেষ্ট প্রশংসিত। কিন্তু সবার দ্বারাই যে তাঁর উপস্থাপনা প্রশংসিত হয়, সেটা কিন্তু মোটেও নয়। জানেন কী, একবার তিনি মঞ্চে খুব জোরে কথা বলার জন্য অভিনেতা-রাজনীতিবিদ জয়া বচ্চনের কাছে খুব খারাপ সমালোচনা পেয়েছিলেন।

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে করণ জয়া বচ্চনের এই খারাপ সমালোচনার প্রসঙ্গে বলেছেন, “আমি খুব জোরে কথা বলি, যখন আমি মঞ্চে থাকি, যদিও একটি মাইক থাকে। কিন্তু জয়া আন্টি তখন আমাকে বলেছিলেন, ‘করণ তুমি মাইকে আছো, তাও কেন এত চিৎকার করছো?’ তোমার কাছে যখন একটি মাইক আছে তখন এত চিৎকার করার কী দরকার।” আজ থেকেই শুরু হচ্ছে, করণের জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো, ‘কফি উইথ করণ সিজন ৭’। আর করণের এই শো দারুণ জনপ্রিয়।

করণের এই শোতে প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির থাকছেন, রণবীর এবং আলিয়া। তবে করণের এই শো এবার Disney plus Hotstar-এ অনুষ্ঠিত হবে। সম্প্রতি এই শো সম্পর্কে করণ বলেছিলেন যে, কফি উইথ করণকে নিয়ে অনেকেই নানারকম উপহাস, ট্রোলিং করেছেন। এমনকী এই শো নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতেও দারুণ বিতর্ক তৈরি হয়েছিল। করণ বলেন, “একসময়ে কফি উইথ করণকে নিয়ে একাধিক বিতর্ক জন্ম নিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আমি তো জানতাম এটা শুধু ভার্চুয়াল মাধ্যম। তাই এখানে যা হবে সবটাই বানানো।”

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক