প্রাণনাশের আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ নূপুরের কীর্তি ফাঁস করা মহম্মদ জুবের

আদালত সূত্রে খবর, আগামিকাল শুক্রবারই মামলার শুনানি হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাণনাশের  (Death Threat) আশঙ্কা জানিয়ে দেশের শীর্ষ আদালতের (Apex Court) দ্বারস্থ হলেন সত্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট ‘অল্ট নিউজ’ (Alt News)-এর সহ প্রতিষ্ঠাতা (Co Founder) তথা বিশিষ্ট সাংবাদিক মহম্মদ জুবের (Mohammed Zubair)। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে  (Supreme Court) এক আর্জি দায়ের করে প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছেন। সেই সঙ্গে উত্তরপ্রদেশের সীতাপুরে তাঁর বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে সেই মামলার তদন্ত প্রক্রিয়া আপাতত বন্ধ রাখারও অনুরোধ জানিয়েছেন। আদালত সূত্রে খবর, আগামিকাল শুক্রবারই মামলার শুনানি হতে পারে।

পয়গম্বর হযরত মহম্মদকে নিয়ে কটূক্তি করা বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মার নানা কীর্তির কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন সত্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট অলট নিউজের সহ প্রতিষ্ঠাতা ও তদন্তমূলক সাংবাদিকতার অন্যতম দিশারী মহম্মদ জুবের। আর তা মোটেই পছন্দ হয়নি গেরুয়া শিবিরের ভক্ত হিসেবে পরিচিত দিল্লি পুলিশের। চার বছর আগের এক টুইটে ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অভিযোগে গত ২৮ জুন মহম্মদ জুবেরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ওই গ্রেফতারির বিরুদ্ধে শুধু দেশের ভিতরেও নয়, বিদেশেও প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসঙ্ঘ সহ একাধিক দেশ জুবেরের গ্রেফতারির নিন্দায় সরব হয়েছে।

এদিন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের (Justice Indira Banerjee) এজলাসে মহম্মদ জুবেরের (Mohammed Zubair) আইনজীবী কলিন গঞ্জালেভস (Colin Gonsalves) জরুরি শুনানির আর্জি জানিয়ে বলেন, ‘আমার মক্কেলকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। বেশ কিছু ব্যক্তি প্রকাশ্যেই বলেছেন, জুবেরকে খুন করা হবে। ফলে মক্কেলের নিরাপত্তার বিষয়টি আমরা চিন্তিত। ফলে জরুরি শুনানি করা হোক।’ বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় (Justice Indira Banerjee) জানান, প্রধান বিচারপতি (Chief Justice Of India) ছাড়পত্র দিলে আগামিকাল শুক্রবার মামলার শুনানি হবে।

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার