Wimbledon: সেন্টার কোর্টে বার্থডে বয় এমএসডি, লিটল মাস্টার,  বেকহ্যাম

সেন্টার কোর্টে খেলা ছিল নাদাল বনাম টেলর ফ্রিট্জের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার মাহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্মদিন। জন্মদিন আরও স্পেশাল করে নিলেন এমএসডি। ধোনি বর্তমানে ইংল্যান্ডে। সেন্টারকোর্টে চলছে উম্বলডন (Wimbledon)। আর গ্যালারিতে তাঁকে দেখা গেল। ধোনির সঙ্গে রয়েছেন তাঁর কয়েকজন বন্ধু। ধোনি (MS Dhoni) পরে ছিলেন ধূসর রঙের ব্লেজার আর সাদা শার্ট। সেন্টার কোর্টে (Centre court)  ম্যাচ ছিল নাদালের।নাদালের প্রতিদ্বন্দ্বী ছিলেন টেলর ফ্রিট্জ (Rafael Nadal vs Taylor Fritz )। মনে করা হচ্ছে, নাদালের খেলা দেখতেই তিনি সেন্টার কোর্টে হাজির হন। চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি পোস্ট করা হয়েছে।

উম্বলডনের অফিসিয়াল পেজেও (Wimbledon’s official Facebook) দর্শকাসনে বসে থাকা ধোনি ও তাঁর সঙ্গী-সাথীদের একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে লেখা (তাও আবার হিন্দিতে) নাদাল মার রহা হ্যায়, মাহি দেখ রহা হ্যায়। পাশাপাশি জন্মদিনেও (Birthday) এমএসডিকে তারা শুভেচ্ছা জানিয়েছে। দর্শকাসনে দেখা গেল সুনীল গাভাস্করকে। বুধবার ছিল সানিয়া মির্জার খেলা। সানিয়ার খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা।  সেন্টার কোর্টের দর্শকাসনে দেখা গেল ডেভিড বেকহ্যামকেও। এসেছিলেন মাকে নিয়ে।

এদিকে, আগামীকাল আবার মহারাজের (Saurav) জন্মদিন। সাধারণভাবে এই দিন তাকে বেহালার বাড়িতে থাকতে দেখা যায়। ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানান। এ বছর তাঁর ব্যতিক্রম ঘটল। পরিবারকে (Family) নিয়ে মহারাজ এখন লন্ডনে (London)। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এবছর জন্মদিন পালন করবেন লন্ডনে নিজের বাড়িতে। মহারাজকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে এসেছেন মাস্টার ব্লাস্টার।

সৌরভের মতো মাস্টার ব্লাস্টারও বর্তমানে লন্ডনে (London)। আজ বৃহস্পতিবার ধোনির জন্মদিন (Birthday) । দুই প্রাক্তন অধিনায়কের মধ্যে দেখা হলেও হতে পারে।

আরও পডু়ন উইম্বলডনে আরব উপন্যাস রচনা করলেন সৌদি-কন্যা

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের