এক নজরে দেখে নিন কেমন যাচ্ছে লক্ষ্মীপুজোর বাজার

দেখা মিলছে না ক্রেতার। আসুন একনজরে দেখে নিই কিরকম যাচ্ছে এবছরের লক্ষ্মী পুজোর বাজার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গল ও বুধবার পড়েছে এবছরের লক্ষ্মীপুজো। নিয়ম ও রীতি অনুযায়ী এক একজন বেছে নিয়েছেন একটি দিন। তবে লক্ষ্মীপুজোর বাজারে এবছর চলছে মন্দা। একে করোনা তার ওপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে বৃষ্টি। যার ফলে একেবারে শুনশান বাজারহাট। প্রতিমা বিক্রি থেকে ফল, সব্জির দোকানদার সবারই মাথায় হাত। আবহাওয়া ঠিক না হলে কি করে কাটবে এই দুর্যোগ? প্রশ্ন জাগছে সবার মনে। আগের বারের তুলনায় আরও কম ঠাকুর তুলেছেন কেউ কেউ। কিন্তু সেই ঠাকুরও বিক্রি করা দায়।  জনশুন্য ফল ও আনাজের দোকান।

বচ্ছরকার এই লক্ষীপুজোয় সকল বাঙালি গৃহস্থই মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হন আর বিশেষ ভোগ ও মিষ্টান্নে সাজে এদিন ধন সম্পদের দেবীর ভোগের থালা। তবে ফলের দোকানের মালিকের কথা অনুযায়ী এবছর ফলের দাম একেবারেই বাড়েনি। আর তা নাকি বাড়বেও না। পুজো পার্বণের দিনে বাজারগুলিতে আগুন দাম দেখলেই পকেটে টান পরে বাঙালির। তবে কি এবছর তা হচ্ছে না? বাজারে থরে থরে সাজানো নানাপ্রকারের নাড়ু, ধানের শীষ, ডাব, তালের শাঁস। কিন্তু দেখা মিলছে না ক্রেতার। আসুন একনজরে দেখে নিই কিরকম যাচ্ছে এবছরের লক্ষ্মীপুজোর বাজার-

ফল ও শুকনো মিষ্টি

তিল ও নারকেল নাড়ু ২০ টাকা প্রতি প্যাকেট,  শশা ৫০ টাকা, পেয়ারা ১০০ টাকা, বেদানা ১০০ টাকা, নারকেল-৪০-৫০ টাকা, পানিফল-৫০ টাকা, আপেল-১৫০ টাকা।

সব্জির দাম-

জ্যোতি আলু- ১২-১৫ টাকা প্রতি কেজি, চন্দ্রমুখি আলু ১৮-২০ টাকা প্রতি কেজি, ফুলকপি ৪০-৫০ টাকা ( বড়) ২৫-৩০ টাকা (ছোট), বেগুন ৬০/৭০ টাকা কেজি, বাঁধাকপি- ৪০-৫০ টাকা, টোম্যাট,৮০-১০০ টাকা প্রতি কেজি, কুমড়ো ৩০/৪০ টাকা প্রতি কেজি, উচ্ছে ৬০ টাকা প্রতি কেজি, গাজর ৩০ টাকা প্রতি কেজি, বরবটি ৮০ টাকা কেজি।

 মাছের বাজার- 

লক্ষ্মী পুজো পূর্ববঙ্গীয়দের একটি অতি গুরুত্বপূর্ণ পুজো। শুধু তাই নয় স্থান বা প্রদেশ ভেদে রয়েছে তাদের মধ্যে মাছ বা আমিষ ভোগ দেওয়ার নিয়মও। আসুন এক নজরে দেখে নিই কেমন যাচ্ছে এদিন মাছের দাম

ইলিশ দাম ঘোরাফেরা করছে ৮০০-১৬০০-র মধ্যে, রুই- ২০০-২৫০ টাকা প্রতি কেজি, পাবদা-৩০০-৪০০ প্রতি কেজি, ভেটকি ৪৫০-৫০০ টাকা প্রতি কেজি, ট্যাংরা মাছ- ১২০-১৮০ টাকা প্রতি কেজি।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল