‘কালী’র পোস্টার বিতর্কের পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিচালক লীনা

তিনি কোথাও নিরাপদ মনে করছেন না নিজেকে। তাঁর তথ্যচিত্র 'কালী'র পোস্টার ঘিরে বিতর্ক বাঁধার পর টুইটারে এদিন লীনা লিখেছেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘কালী’র পোস্টার ঘিরে বিতর্কের ঝড় ওঠার পর থেকে নিত্যদিন নতুন নতুন জটিলতা তৈরি হচ্ছে। আর এই তথ্যচিত্রের পোস্টারকে ঘির্বেই পরিচালক লীনা মানিকেমালাইয়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক অভিযোগ। এবার টুইটে নিজের অবস্থার কথা বলেছেন। জানিয়েছেন তিনি কোথাও নিরাপদ মনে করছেন না নিজেকে।  

তাঁর তথ্যচিত্র ‘কালী’র পোস্টার ঘিরে বিতর্ক বাঁধার পর টুইটারে এদিন লীনা লিখেছেন ” মনে হচ্ছে না এটি কোনও গণতান্ত্রিক দেশ। মনে হচ্ছে গণতন্ত্র আজ ঘৃণার যন্ত্রে পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে কোথাও নিরাপদ বোধ করছি না।” এদিন শিব-পার্বতির একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন ”somewhere else”. 

এখানেই তিনি থামেননি। বিজেপিকে কটাক্ষ করে টুইটে তিনি বলেছেন, ”বিজেপির বেতনভোগী ট্রোলারদের কোনও ধারণা নেই একজন লোক নাট্য শিল্পী কীভাবে তাঁর সৃষ্টিকে সকলের সামনে তুলে ধরেন। আর তাই এটি আমার ভাবনা নয় যা আমার ছবিতে ফুটে উঠেছে। এটি এদেশের গ্রামীণ জীবনযাত্রার প্রতিচ্ছবি। 

ইতিমধ্যেই দিল্লি পুলিশ লীনার বিরুদ্ধে ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগে লীনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১৫৩ এ (গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এবং ২৯৫ এ (ধর্মীয় অনুভূতিকে আপত্তিজনক) ধারায় একটি এফআইআর দায়ের করেছে।
এছাড়াও, সোমবার ভারতীয় হাইকমিশন টরন্টোর আগা খান মিউজিয়ামে ‘আন্ডার দ্য টেন্ট’ প্রকল্পের অংশ হিসাবে প্রদর্শিত হিন্দু দেবতার অসম্মানজনক চিত্র প্রত্যাহার করার জন্য কানাডিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। এরপরই 
কানাডায় ভারতীয় হাইকমিশন বলেছে, “আমরা কানাডিয়ান কর্তৃপক্ষ এবং ইভেন্ট আয়োজকদের এই ধরনের সব উস্কানিমূলক বিষয় থেকে দূরে থাকার ও তা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।’ শুধু তাই নয় এছাড়াও টরেন্টোর জাদুঘর কর্তৃপক্ষ হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য ক্ষমাও চেয়েছে। 

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর