লর্ডসের মাঠে প্রথম সেঞ্চুরি! দাদার সাফল্যে উত্তাল কলকাতা, সেই নিয়েই ছবি ‘কলকাতা ৯৬’

Share:

নিজস্ব প্রতিনিধি: লর্ডসের বারান্দায় জামা ঘুরিয়ে দাদার সেই ‘দাদাগিরি’র কথা এখনও প্রতিটি বাঙালির কাছে নস্টালজিয়া! মাঠে একাধিক শতরানের খেল দেখিয়ে এবার জীবনের খাতায় হাফ সেঞ্চুরি পার করলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকালই গিয়েছে প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০ তম জন্মদিন। এবার দাদার ৫০তম জন্মদিনে একসঙ্গে সব মুহূর্তকে ফের মনে করিয়ে দেবেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রানা সরকার। গতকালই তাঁরা সামনে এনেছেন নতুন ছবি ‘কলকাতা ৯৬’-এর লোগো। যেখানে ব্যাট হাতে ‘দাদা’র ছবি দেখা যাচ্ছে!

আর এটাই দাদার জন্মদিন হিসেবে তাঁদের তরফ থেকে একটি ‘সারপ্রাইজ’। এই ছবি দিয়েই পরিচালনার দুনিয়ায় হাতেখড়ি হচ্ছে অভিনেতা রাহুল ব্যানার্জির। পাশাপাশি এই ছবির হাত ধরেই অভিনয়ে ডেবিউ করছে রাহুল-প্রিয়াঙ্কার একমাত্র ছেলে সহজ-ও! তবে এখানে একটি টুইস্ট আছে, মহারাজের জন্মদিনের দিনই এই ছবির লোগো সামনে এল কেন? তবে কি সৌরভ গঙ্গোপাধ্যায় এর সঙ্গে কোনও ভাবে জড়িত? এই প্রসঙ্গে প্রযোজক রানা একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, নব্বইয়ের দশকে যাঁরা বড় হয়েছেন, তাঁরাই জানেন ১৯৯৬-এ দাদা লর্ডসে প্রথম সেঞ্চুরি করেছিলেন।

আর সেই উন্মাদনা শহর কলকাতাকে ঘিরে রেখেছিল টানা তিনদিন, চলেছিল চরম সেলিব্রেশন। দাদার শার্ট খুলে ঘোরানো সেই ‘দাদাগিরি’র উন্মাদনার সেই তিন দিন ফিরিয়ে আনছেন রাহুল তাঁর ছবিতে। সেই সময়ে বাঙালিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন সৌরভ। সেই গর্বই নিয়েই ছবি। তবে এ ছবিটি সৌরভের জীবনীচিত্র নয়। বরং সেকেলের প্রেম, বিচ্ছেদ, মানুষের জীবনযাত্রার ধরন সবটাই এই ছবি ব্যক্ত করবে। রাহুলের ছবিতে জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, লামা হালদারকে। আর একটি শিশুশিল্পী হিসেবে দেখা যাবে ছেলে সহজকেহসহজের অভিনয়ে হাতেখড়িতে খুশি মা প্রিয়াঙ্কা সরকারও।

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের