জাবিরকে হারিয়ে প্রথমবারের জন্য উইম্বলডনের রানি এলিনা রিবাকিনা

প্রথম সেটে হেরেও দুর্দান্তভাবে পর পর দুটি সেট জিতে প্রথমবারের জন্য উইম্বলডন ফাইনাল জিতলেন কাজাখস্তানের খেলোয়াড়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাস গড়া হল না আরব কন্যা ওনস জাবিরের (Ons Jabeur)। শনিবার অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেটে হেরেও দুর্দান্তভাবে পর পর দুটি সেট জিতে প্রথমবারের জন্য উইম্বলডন ফাইনাল জিতলেন রুশ  বংশোদ্ভুত কাজাখস্তানের এলিনা রিবাকিনা (Elena Rybakina)। রুদ্ধশ্বাসকর ম্যাচে ৩-৬, ৬-২, ৬-২ সেটে তিউনিশিয়ার ওনস জাবিরকে ((Ons Jabeur)) হারিয়ে দিয়ে উইম্বলডনের নতুন রানি হলেন তিনি। এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় জয়ী হলেন ২৩ বছর কাজাখস্তান    কন্যা। শতবর্ষে উইম্বলডনে (Wimbledon’s centenary champion) মহিলা চ্যাম্পিয়ান হওয়ার পরে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন এলিনা। সংবাদমাধ্যমকে শুধু বলেছেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না।’

মেয়েদের উইম্বলডন ফাইনালে ইতিহাস গড়ার লক্ষ্যে এদিন সেন্টার কোর্টে নেমেছিলেন এলিনা রিবাকিনা ও ওনস জাবির। দুজনেরই প্রথমবার উইম্বলডন ফাইনাল। ফলে জমজমাট লড়াইয়ের সাক্ষী থাকতে স্টেডিয়ামে ভিড় উপচে পড়েছিল। আর সিংহভাগ দর্শকই মনেপ্রাণে চেয়েছিলেন শতবর্ষের উইম্বলডন ফাইনাল জিতে ইতিহাস গড়ুন তিউনিশিয়ান কন্যা জাবির। প্রথম সেটেই  কাজাখস্তানের খেলোয়াড়কে কার্যত উড়িয়ে দিয়েছিলেন ওনস। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন রিবাকিনা। ৬-২-এ গুঁড়িয়ে দিলেন জাবিরকে।

প্রায় ছয় ফুট লম্বা, ব্যাক হ্যান্ড আর ফোর হ্যান্ডে যথেষ্ট সাবলীল রিবাকিনার  কাছে তৃতীয় সেটেও উড়ে গেলেন ওনস। ৬-২-তে সেট পকেটে পুরে উইম্বলডন খেতাব জিতলেন রিবাকিনা। প্রথম এশিয়ান খেলোয়াড় হিসেবে জিতলেন বিশ্ব টেনিসের ঐতিহ্যশালী প্রতিযোগিতা। ২০০৬ সালের ইতিহাসেরই যেন পুনরাবৃত্তি ঘটল। সেবার প্রথম সেট হেরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে উইম্বলডন জিতেছিলেন ফরাসি খেলোয়াড় এমিলি মরেসোমো। রাশিয়ায় জন্ম রিবাকিনার জয়ে খুশিতে মেতে উঠেছেন রুশ টেনিস ফেডারেশনের কর্তারা।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের