জ্বালানি সঙ্কটে শ্রীলঙ্কা জুড়ে বন্ধ হয়ে গেল জরুরি অ্যাম্বুলান্স পরিষেবা

সুয়া সেরিয়া অ্যাম্বুলান্স সার্ভিসের পক্ষ থেকে সাধারণ মানুষকের কাছে অনুরোধ জানানো হয়েছে, বিপদে পড়ে তাঁরা যেন ১৯৯০ নম্বরে ফোন করে অ্যাম্বুলান্স না ডাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: জ্বালানি সঙ্কটের (Fuel Crisis) জেরে এবার দেশের বিভিন্ন অংশে জরুরি অ্যাম্বুলান্স পরিষেবা (Ambulance Service) বন্ধ হয়ে গেল। আজ সোমবার সুয়া সেরিয়া অ্যাম্বুলান্স সার্ভিসের পক্ষ থেকে সাধারণ মানুষকের কাছে অনুরোধ জানানো হয়েছে, বিপদে পড়ে তাঁরা যেন ১৯৯০ নম্বরে ফোন করে অ্যাম্বুলান্স না ডাকেন।  অর্থা‍ৎ অসুস্থ রোগীকে হাসপাতাল কিংবা নার্সিংহোমে নেওয়ার জন্য আর অ্যাম্বুলান্স পাওয়া যাবে না।

সুয়া সেরিয়া অ্যাম্বুলান্স পরিষেবা কর্তৃপক্ষের (Suwa Seriya Ambulance Service Authority) তরফে জানানো হয়েছে, দেশের ১৮টি জেলার একাধিক জায়গায় জ্বালানি সঙ্কটের জন্য অ্যাম্বুলান্স পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। বাতিকালোয়া, অনুরাধাপুরা, পোলোন্নারুওয়া, পুত্তলাম, বাদুল্লা, মোনারাগালা, হাম্বানতোতার একাধিক শহরে মিলবে না পরিষেবা। ফলে ১৯৯০ নম্বরে জরুরি ফোন করে অ্যাম্বুলান্স পরিষেবার জন্য যেন অনুরোধ না জানানো হয়। তবে থেকে ওই সব জেলায় ফের অ্যাম্বুলান্স পরিষেবা চালু করা যাবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি সুয়া সেরিয়া অ্যাম্বুলান্স পরিষেবা কর্তৃপক্ষ (Suwa Seriya Ambulance Service Authority)।  

অন্যদিকে, আরও কয়েকদিন যে জ্বালানি সঙ্কট পোহাতে হবে দেশবাসীকে তা জানিয়ে দিয়েছেন দ্বীপরাষ্ট্রটির বিদ্যু‍ৎ ও শক্তি মন্ত্রী (Power and Energy Minister) কাঞ্চন উইজেশেখারা (Kanchana Wijesekara)। এদিন সাংবাদিকদের তিনি বলেন, গত শনিবার দেশে পেট্রল ও ডিজেল বোঝাই জাহাজ আসার কথা থাকলেও প্রতিকুল আবহাওয়ার কারণে তা এসে পৌঁছয়নি। সব কিছু ঠিকঠাক চললে আগামী ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে ডিজেলবাহী কার্গো এবং ২২ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে পেট্রলবাহী কার্গো এসে পৌঁছতে পারে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের