অভিষেকেই ১২ উইকেট নিয়ে চমকে দিলেন প্রভাত জয়সূর্য

গলেতে তাঁরই বিষাক্ত স্পিনে মাত্র ১৫১ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাসিত আম্বুলদুনিয়া করোনাভাইরাসে আক্রান্ত না হলে প্রথম একাদশে ঠাঁই-ই পেতেন না প্রভাত জয়সূর্য (Prabahat Jaysuriya)। অথচ গলে (Galle)-তে তাঁরই বিষাক্ত স্পিনে মাত্র ১৫১ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার (Australia) দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ১১১৮ রান খরচ করে তুলে নিয়েছিলেন ছয় উইকেট। আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৯ রান খরচ করে তুলে নিলেন আরও ছয় উইকেট। আর তাঁর ঘূর্ণিতেই একদিন বাকি থাকতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩৯ রানে অজিদের হারিয়ে দুই ম্যাচের সিরিজে  সমতা ফেরাল শ্রীলঙ্কা (Sri Lanka)। অভিষেক ম্যাচে ১২ উইকেট নিয়ে ইতিহাস বইয়ে নাম তুললেন বাঁ-হাতি স্পিনার।

গলে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দীনেশ চান্ডিমালের (Dinesh Chandimal) দুর্ধর্ষ ব্যাটিংয়ের জোরে ৫৫৪ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি করা চান্ডিমাল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২০৬ রানে। ৫৫৪ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৩৬৪ রানে শেষ হয়েছিল অজিদের প্রথম ইনিংস। স্টিভ স্মিথ ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস না খেললে অজিরা অতদূর পৌঁছতে পারত কিনা, তা নিয়ে যথেষ্টই সংশয় ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কার্যত মুখ থুবড়ে পড়ল সফরকারী দল। অথচ ইনিংশের শুরুটা কিন্তু খুব খারাপ হয়নি। ডেভিড ওয়ার্নার (David Warner) ও উসমান খাজা (Usman Khaza) উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৪৯ রান। ওয়ার্নারকে বোল্ড করে সেই জুটি ভাঙেন অফ স্পিনার রমেশ মেন্ডিস। এর পরেই মাঠে শুরু হয় প্রভাত জয়সূর্যের ম্যাজিক। একই ওভারে খাজা ও স্টিভ স্মিথকে প্যাভিলিয়নে পাঠান। পাঁচ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ধসিয়ে দেন জয়সূর্য। ৩১তম ওভারের শেষ বলে অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ স্কোরার মারনাস লাবুশেনকে (৩২) এলবিডব্লিউ করার পর ৩৩তম ওভারে দ্বিতীয় ও চতুর্থ বলে ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ককে ফিরিয়ে ম্যাচে দ্বিতীয়বার ৫ উইকেট ঝুলিতে পোরেন। সোয়েপনকে বোল্ড করে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি পোঁতেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়