FIR খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ রোদ্দুর রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মু্খ্যমন্ত্রীকে অশ্লীল কথা বলার দায়ে গ্রেফতার করা হয়েছিল বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়কে। তার জামিন পেয়েছেন তিনি কিছুদিন আগেই। এবার রোদ্দুর নিজেই সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টে এসে তাঁর বিরুদ্ধে করা FIR-এর খারিজের আবেদন জানিয়ে মামলা দায়ের করলেন। এমনকী হাইকোর্টে এসে মামলার কাগজে সইসাবুদ করে যান তিনি। একই সঙ্গে নিম্ন আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকেও এই মামলায় যুক্ত করা হয়েছে। গত ২৭ জুন শর্তসাপেক্ষে পাটুলি, হেয়ার স্ট্রিট, চিৎপুর, লেক ও বটতলা থানায় তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন পেয়ে গিয়েছেন রোদ্দুর রায়। সঙ্গে আদালত নির্দেশ দিয়েছিলেন যে, জাতীয় পতাকার অবমাননার জন্য রোদ্দুরকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার সামনে তাঁকে ক্ষমা চাইতে হবে। এরপরেই ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সাইন করে জামিন পান রোদ্দুর।

প্রসঙ্গত, ৭ জুন, গোয়া থেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল ইউটিউবার রোদ্দুর রায়কে(Roddur Roy)। সৌজন্যে ফেসবুক লাইভে(Facebook live) এসে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্য করে গালিগালাজ করা। এরপরেই ক্ষেপে যায় জনতা। পাটুলি, চিৎপুর ও হেয়ার স্ট্রিট থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, এমনকী সেই অভিযোগের ভিত্তিতে ১২০বি, ৪১৭, ১৫৩, ৫০১, ৫০৪, ৫০৫, ৫০৯, ১৫৩এ, ৪৬৫, ৪৬৭, ৪৬৮,৪৬৯ ধারায় মামলা রুজু করা হয়। সেই মামলার ভিত্তিতেই গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে।

প্রয়াত গায়ক কেকের মৃত্যু প্রসঙ্গে সরকারের তরফ থেকে কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হল না, সেই নিয়েই ফেসবুক লাইভে এসে রূপঙ্কর বাগচীর মন্তব্য থেকে শুরু করে সেদিন নজরুল মঞ্চে উপস্থিত থাকা তৃণমূল নেতা মদন মিত্রকে নিয়ে অশালীন ভাষায় আক্রমণ করেন রোদ্দুর রায়। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে একের পর এক কুরুচিকর মন্তব্য করতে থাকেন রোদ্দুর রায়। এরপরই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। সেই কারণেই শেষমেশ গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’