শ্মশান দুর্নীতিতে গ্রেফতার সৌমেন্দু অধিকারীর গাড়ি চালক

পুরসভার চেয়ারম্যান থাকাকালীন রাঙামাটি শ্মশানের জমিতে করা হয়েছিল স্টল নির্মাণ। ব্যয় হয়েছিল আনুমানিক ২ কোটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁথির (CONTAI) শ্মশানের জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অধিকারী পরিবারের। অভিযোগ, শ্মশানের জমিতে বেআইনি ভাবে  স্টল নির্মাণ করা হয়েছিল। এই ঘটনাতেই ১ জনকে গ্রেফতার (ARREST) করল পুলিশ। ধৃতের নাম গোপাল সিং। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) ভাই সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক তিনি। এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

 অভিযোগ, শ্মশানে স্টল নির্মাণ এবং তা বিতরণে আর্থিক দুর্নীতি হয়েছে। উল্লেখ্য, একই অভিযোগে এর আগে পুলিশের জালে ধরা পড়েছিলেন দুই পুরকর্মী।

 প্রসঙ্গত, ধৃত পুরসভার কর্মী থাকাকালীন সৌমেন্দু অধিকারীর গাড়ির চালাতেন। বর্তমানেও তিনি সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক। অভিযোগ, সৌমেন্দু অধিকারী পুরসভার চেয়ারম্যান থাকাকালীন রাঙামাটি শ্মশানের জমিতে  হয়েছিল স্টল নির্মাণ। এতে ব্যয় হয়েছিল আনুমানিক ২ কোটি টাকা। সেই স্টল নির্মাণ ও বন্টনেই হয়েছে দুর্নীতি। এমনটাই অভিযোগ করেছেন পুরবোর্ডের চেয়ারম্যান সুবল মান্না। প্রসঙ্গত, এই বিষয়ে তিনি কাঁথি থানায় দায়ের করেছিলেন অভিযোগ।

 বর্তমান পুরবোর্ডের দাবি, পুরসভার (MUNICIPALITY) পক্ষ থেকে শ্মশানের জমির চরিত্র বদলের কোনও অনুমতি দেওয়া হয়নি। হয়নি পুরবোর্ডের বৈঠক। স্টল বানানোর জন্য কোনও ওয়ার্ক অর্ডারও ছিল না। টেন্ডারও ডাকা হয়নি। অথচ স্টল বিক্রি হয়েছে ৮ থেকে ১০ লক্ষ টাকায়। টাকার পরিমাণ জানিয়েছেন ওই সব স্টলের ক্রেতারাই। পুরসভার দাবি, সেই স্টল বিক্রির টাকা জমা পড়েনি পুরসভায়। অভিযোগ, দুর্নীতি হয়েছে কোটি টাকার। 

 প্রসঙ্গত, গ্রেফতার এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত সৌমেন্দু অধিকারী। গত শুক্রবার ছিল এই মামলার শুনানি। মামলা উঠেছিল বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গেল বেঞ্চে। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, তদন্ত চালাতে পারে পুলিশ। তবে এখনই নেওয়া যাবে না কোনও কড়া পদক্ষেপ। আগামী বুধবার ফের শুনানি হবে এই মামলার।

ছবি: সৌমেন্দু অধিকারী 

কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত বনগাঁ – শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বিধানসভার ফল প্রকাশের ১০ দিন পর প্রকাশ্যে এলেন জাহাঙ্গির

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার