কলকাতায় পৌঁছল ভারতীয় ক্রিকেট দল

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে শুক্রবার বিকেলে কলকাতায় পা রাখল ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা-বিরাট কোহলি-সহ জাতীয় দলের ক্রিকেটারদের স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হয়েছিলেন কয়েকশো ক্রিকেট প্রেমীদের। টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ঘিরে তাঁদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত গ্রুপ লিগে সাতটি ম্যাচ খেলেছেন রোহিতরা। সাতটিতেই কার্যত প্রতিপক্ষকে ধুলো চাটিয়ে ছেড়েছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও সাতটি ম্যাচ খেলেছে। তার মধ্যে ছয়টিতে জিতেছে। নেদারল্যান্ডসের কাছে হেরেছে। ফলে রবিবার ইডেন গার্ডেনসে ভারত বনাম প্রোটিয়াদের ম্যাচ হতে চলেছে গ্রুপ লিগে শীর্ষ স্থান দখলের ম্যাচ। আর ওই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। কুইন্টন ডি কক আর বিরাট কোহলিদের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ক্রিকেট অনুরাগীরা। ইতিমধ্যেই ইডেনের টিকিট নিয়ে শুরু হয়েছে কালোবাজারি।

এদিন বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ভারতীয় দলের বিমান দমদম বিমানবন্দরে অবতরণ করে। খানিকক্ষণ বাদেই রোহি শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলরা বেরিয়ে আসেন। একে একে বেরিয়ে আসতে থাকেন। ক্রিকেটারদের জন্যে অপেক্ষা করছি তাঁদের দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন। বাংলার জোরে বোলার মহম্মদ শামির নামেও জয়ধ্বনি করতে শোনা যায় সমর্থকদের। বিমানবন্দরে বরণ পর্বের পরেই বাসে চেপে বাইপাসের ধারে একটি হোটেলের দিকে রওনা দেয় ভারতীয় দল। অধিকাংশ ক্রিকেটারকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে।

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি