‘খেলা হবে, খেলা’, বিএনপিকে হুঁশিয়ারি শেখ হাসিনার প্রধান সেনাপতির

এদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে ওই হুঁশিয়ারি দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগান দুই বাংলার রাজনীতির ময়দানে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। আজ থেকে কয়েক বছর আগে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ সাংসদ (Awami league MP) শামিম ওসমানের (Shamim Osman) গলায় প্রথম শোনা গিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় গত বছর বিধানসভা ভোটে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল ওই স্লোগান। তৃণমূল কংগ্রেসের (Aitc) পক্ষ থেকে দেওয়া হয়েছিল ওই স্লোগান। এবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (Awami League General Secretary) তথা সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (Obaidul Kader) ওই স্লোগান সামান্য বদলে নিয়েছেন। বুধবার দলীয় মঞ্চ থেকে প্রধান বিরোধী দল বিএনপি ও তার সহযোগীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘খেলা হবে, খেলা।’

এদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (Engineer’s Institution) সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার ভাষণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (Obaidul Kader) বিএনপি সহ বিরোধী দলগুলির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বন্দুকের নল থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি। রাজপথ থেকেই আওয়ামী লীগের জন্ম হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ দেখিয়ে দেবে- ‘আগামীর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।‘

বিএনপি নেতাদের এক হাত নিয়ে তিনি বলেন, ‘আগুন-সন্ত্রাস ও বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। খেলা হবে আগামী নির্বাচনে। খেলা হবে রাজপথে। খেলা হবে, মোকাবিলা হবে।’ শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার যাবতীয় ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি মল সংলগ্ন আবাসনের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন