আগামী ভোটে লড়তে পারবে না শেখ হাসিনার দল, জানিয়ে দিল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ‘চাপের’ কাছে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশের নির্বাচন কমিশন। বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক জরুরি সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত সেনা কর্তা আবুল ফজল মোহাম্মদ  সানাউল্লাহ এ কথা জানান। তবে নির্বাচন কমিশনের এমন ঘোষণায় খুব একটা বিস্মিত নন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের বক্তব্য, ‘এটা হওয়ারই ছিল।’

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লি যান ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দিল্লি চলে যাওয়ার পরেই ভেঙে দেওয়া হয় সংসদ। চলতি বছর নিষিদ্ধ ঘোষণা করা হয় বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে গড়ে তোলার নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে। নিষিদ্ধ হওয়ার ফলে স্বাভাবিকভাবেই ভোটে লড়ার অধিকার হারিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের দল। সূত্রের খবর, গত সোমবার (১ সেপ্টেম্বর)  ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন। বৈঠকের সময়েই তিনি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কট্টর বিরোধী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে যেন কোনও মতেই নির্বাচনে লড়ার সুযোগ না দেওয়া হয়। আওয়ামী লীগের কোনও নেতা যাতে নির্দল হয়েও না দাঁড়াতে পারেন তাও নিশ্চিত করতে হবে। শুধু আওয়ামী লীগ নয় মুক্তিযুদ্ধের সমর্থক কোনও দল যাতে আগামী ফেব্রুয়ারির ভোটে লড়তে না পারেন তার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠকের ৪৮ ঘন্টার মধ্যেই সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগের ভোটে লড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। এদিন সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করে তাদের নিষিদ্ধ করেছে তদারকি সরকার। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’কে বাতিল করা হয়েছে। নিষিদ্ধ হওয়ার কারণে শেখ হাসিনার দলকে ভোটে লড়তে দেওয়া হবে না। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে নির্দল হিসাবেও লড়তে দেওয়া হবে না।’

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের