চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক সপ্তাহে ২২২ শতাংশ বেড়েছে সংক্রমণ, খেল দেখাচ্ছে ডেল্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনাভাইরাসে সংক্রমণে কার্যত দিশেহারা দেশ। আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে ২২২ শতাংশ বেড়েছে মারণ ভাইরাসের সংক্রমণ। তবে দেশে করোনার নতুন করে তাণ্ডবের পিছনে ওমিক্রন নয়, ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টই দায়ী বলে মনে করছেন স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ আধিকারিকরা।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ এক লাফে পাঁচ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ২২২ জন। আর মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আটজন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হলেন ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জন। আর মারণ ভাইরাসের বলি হলেন ২৮ হাজার ১৪৪ জন। সবচেয়ে উদ্বেগের হলো, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশ। অর্থা‍ৎ দেশে প্রতি ছয়জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে।’

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক নাজমুল ইসলাম এদিন সাংবাদিক সম্মেলনে জানান, ‘গত এক সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ২০ হাজার ২৮০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের সপ্তাহের তুলনায় সংক্রমণ ২২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আগের সপ্তাহে করোনার ছোবলে প্রাণ হারিয়েছিলেন ২০ জন। আর গত সপ্তাহে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যু হয়েছে ৩৭ জনের। অর্থা‍ৎ ৮৫ শতাংশ বেড়েছে মৃত্যু।’

দেশে করোনার বেনজির তাণ্ডবের পিছনে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন প্রজাতির অবদান রয়েছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করলেও তা মানতে রাজি হননি স্বাস্থ্য অধিদফতরের পরিচালক। তাঁর কথায়, ‘ওমিক্রন এখনও পর্যন্ত তেমন দাপট দেখায়নি। বরং ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটেই সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটছে।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ