শেখ হাসিনার ঘনিষ্ঠ ১৫ সেনা কর্তাকে বন্দি করেছে বাংলাদেশ সেনাবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার অপরাধে লেফটেন্যান্ট জেনারেল সহ বিভিন্ন পদমর্যাদার ১৫ সেনা আধিকারিককে বন্দি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি মেজর জেনারেল পদমর্যাদার এক আধিকারিক যাতে দেশ ছেড়ে না পালাতে পারেন তার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সতর্ক করে দেওয়া হয়েছে। আটক সেনা আধিকারিককে কোর্ট মার্শাল বা সামরিক আদালতে বিচার করে ফাঁসি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন সেনাপ্রধান তথা জামায়াত ইসলামীর ঘনিষ্ঠ জেনারেল ওয়াকার-উজ জামান। একইসঙ্গে ১৫ মুক্তিযোদ্ধাপন্থী সেনা আধিকারিককে বন্দি করার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

গত বছরের ৫ অগস্ট সেনাপ্রধান ওয়াকার-উজ জামানের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার পরেই সেনাবাহিনী থেকে মুক্তিযোদ্ধাপন্থী আধিকারিকদের বরখাস্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে খুন-অপহরণ সহ একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়। বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে সম্প্রতি মুক্তিযুদ্ধ অনুসারী ২৫ প্রাক্তন সেনা আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাঁরা হলেন ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আকবর হোসেন, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুল আবেদিন, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুল আলম, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আহমেদ তাবরেজ শামস চৌধুরী, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদুল হক, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল কবীর আহাম্মদ, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী এবং লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মখছুরুল হক। ওই গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে শোরগোল পড়ে যায়।

আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান (ইনিও একসময়ে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরের শীর্ষ নেতা ছিলেন) জানান, ‘মোট ২৫ সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরে ১ জন, আর সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত আছেন ১৫ জন। ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারির পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত হতে বলা হয়। ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে মেজর জেনারেল কবীর আহাম্মাদ ছাড়া বাকি ১৫ জন এসেছেন। তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই