লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: যখন সবার সঙ্গে তার খেলে বেড়ানোর কথা, কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা, তখন ঘর-সংসার সামলাচ্ছিল ছিল। একদিন শ্বশুরবাড়ি থেকে গলা ধাক্কা খেয়ে এক বস্ত্রেই বেরিয়ে আসতে হয়েছিল। এমনকি এক রত্তি সন্তানকেও নিয়ে আসতে পারেনি। কিন্তু নাড়ির বাঁধন কি অত সহজে ছিন্ন করা যায়? তাই সাত মাসের সন্তানকে ফিরে পেতে লিগ্যাল এইড কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিল ১৩ বছর বয়সী মা। শেষ পর্যন্ত লড়াই জিতে নাড়ির ধনকে নিজের কাছে পেয়েছে সে। গল্পটা তাহলে খুলেই বলা যাক।

ফেসবুকেই ২০ বছরের সাকিলের সঙ্গে পরিচয় হয়েছিল গল্পের নায়িকা কিশোরীর। তখন তাঁর বয়স সবে ১১ বছর। পরিচয়ের কিছুদিনের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হয় দুজনে। বিয়ের দু’বছরের মধ্যে কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। কিন্তু আড়াই মাস আগে কিশোরীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় শাকিল ও তার পরিজনরা। কোলের সন্তানকেও কেড়ে নেয়। গত ১ জুলাই ঢাকা জেলা লিগ্যাল এইডের অফিসে শাকিল ও তার মা আছমার বিরুদ্ধে নালিশ ঠুকে একরত্তি সন্তানকে উদ্ধারের আর্জি জানায় কিশোরী।

ওই আর্জির প্রেক্ষিতে গত ১৬ জুলাই শাকিল ও তার মাকে লিগ্যাল এইড অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ওই নির্দেশ মেনে তারা হাজির হননি। এর পরেই লিগ্যাল এইড অফিসার সায়েম খান শিশুটিকে উদ্ধার করতে চকবাজার থানার পুলিশকে নির্দেশ দেন। গতকাল সোমবার (২৭ জুলাই) সাত মাসের শিশুটিকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপক্ষের শুনানি শেষে সাত মাসের শিশু সন্তানকে তার মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন লিগ্যাল এইড অফিসার।

নাড়ির ধনকে কাছে পেয়ে বেজায় খুশি কিশোরী মা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লিগ্যাল এইড অফিসার সায়েম খান বলেন, ‘মেয়েটি যেদিন প্রথম এসেছিল, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে। কারণ সে নিজেই কিশোরী। কোথায় যাচ্ছে সমাজ?’ কিশোরী মায়ের আইনজীবী মৃণাল কান্তি মিত্র জানিয়েছেন, ‘শুটিং স্পট দেখানোর টোপ দেখিয়ে মেয়েটিকে আটকে রাখে। শারীরিকভাবে নির্যাতন করে। জোর করে বিয়ে করতে বাধ্য করে। স্বামীর অধিকার দেখিয়ে তাকে বারবার নির্যাতন করেছে। গত ১ জানুয়ারি সন্তানের জন্ম দেয় কিশোরী। তার পরে নির্যাতন বাড়তে থাকে। শিশু সন্তানকে কেড়ে কিশোরীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট