ঢাকায় বায়ুসেনার বিমান ভেঙে পাইলট সহ নিহত ১৯, মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন অনেকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সময় যত এগোচ্ছে বাংলাদেশের উত্তরায় মৃতের সংখ্য়াও বাড়ছে হু হু করে।  ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পরেই বাংলাদেশে ভেঙে পড়েছে যুদ্ধবিমান। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। ঘটনার পরেই ১জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। মৃত্যু বাড়তে পারে বলে জানানো হয়েছিল। সেই মতো মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯ জন। তারমধ্যে রয়েছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, শিক্ষার্থী সহ শতাধিক মানুষ।

ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ জাহেদ কামাল সোমবার মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাস্থল পরির্দশন করতে গিয়েছিলেন। সেখানেই তিনি জানিয়েছেন মৃতের কথা। সূত্রের খবর, উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছুটির সময় মাঠের ওপরে আচমকাই ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনা পাইলট ছাড়া আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ৬০ জনকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের উদ্ধার করার কাজ চলছিল। কয়েকজনকে উদ্ধার করে সম্মিলিতি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিকেলের দিকে হাসপাতালের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশের রাজধানীর উত্তরায়  সোমবার (২১ জুলাই) দুপুর ১টার নাগাদ মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান ভেঙে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। তাদের উদ্ধার করার কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। হেলিকপ্টারে করে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ভিড় জমিয়েছে। সেই ভিড়ের কারণে উদ্ধার কাজে দেরি হয়েছে।

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…