কাশিমপুর কারাগার থেকে পালাল ২০৯ কুখ্যাত বন্দি, গুলিতে নিহত তিন জঙ্গি-সহ ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনাবাহিনী কর্তৃক শেখ হাসিনা সরকারের উ‍ৎখাতের পরে গত ৪৮ ঘন্টা ধরে কার্যত প্রশাসনবিহীন হয়ে পড়েছে বাংলাদেশ। অবাধ লুঠপাট, আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিধন যজ্ঞের পাশাপাশি চলছে হিন্দুদের উপরে চরম নির্যাতন। সব মিলিয়ে গোটা দেশে চূড়ান্ত অরাজকতা চলছে। আর সেই অরাজকতার সুযোগ নিয়ে দেশের বিভিন্ন কারাগার থেকে পালাচ্ছেন কুখ্যাত অপরাধীরা। রাজধানী ঢাকার অদূরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং কুষ্ঠিয়া কারাগার থেকে পালিয়ে গিয়েছেন ২৪৯ জন বন্দি। কাশিমপুর কারাগার থেকে পালানো বন্দিদের উপরে নিরাপত্তা রক্ষীরা গুলি ছূড়লে ৬ জন প্রাণ হারিয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত বালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দুপুরে কিছু বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য কারাবন্দিরা।পরে কয়েকজন কারারক্ষীকে ‘পণবন্দি’ করে জেল থেকে পালানোর চেষ্টা করে। সেই সময়ে কারারক্ষীরা গুলি চালালে ছয় বন্দি মারা যান। মৃতদের মধ্যে রয়েছেন হলি আর্টিজান মামলায় দোষী সাব্যস্ত হওয়া তিন জঙ্গিও। তাঁরা হলেন মহম্মদ জিন্নাহ, আসলাম হোসেন মোহন এবং আফজাল হোসেন।  খবর পেয়ে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কুষ্টিয়া কারাগার থেকে পালিয়েছে ৪০ বন্দি

নরসিংদী, কাশিমপুরের পরে কুষ্ঠিয়া কেন্দ্রীয় কারাগারেও বিদ্রোহ করে কারাগারের মূল ফটক ভেঙে পালিয়ে গেছে ৪০ বন্দি। কারারক্ষীদের গুলি ছোড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কুষ্ঠিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা স্বীকার করেছেন, কেন্দ্রীয় কারাগারে বন্দি বিদ্রোহের ঘটনা ঘটেছে। কয়েকজন বন্দি পালিয়েছে। বন্দি বিদ্রোহের পরে কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের