মাদারীপুরে যুবক খুনের মামলায় একই সঙ্গে ২৩ জনের ফাঁসির আদেশ

মঙ্গলবার ওই আদেশ দিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক লায়লাতুন ফেরদৌস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাদারীপুরের চাঞ্চল্যকর রাজীব সরদার হত্যা মামলায় ২৩ আসামিকে ফাঁসির সাজা দিল আদালত। একই সঙ্গে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আজ মঙ্গলবার ওই আদেশ দিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক লায়লাতুন ফেরদৌস। রায় ঘোষণার সময়ে এজলাসে উপস্থিত ছিলেন ২২ আসামি। খুনের মামলায় একসঙ্গে ২৩ জনের ফাঁসির আদেশ নজিরবিহীন বলেই মনে করছেন আইনজীবীরা।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের পয়লা সেপ্টেম্বর সকালে মামার নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজীব সরদার। পথে হরিকুমারিয়া এলাকায় পৌঁছনোর সময়ে তার ওপরে আচমকা হামলা চালায় বেশ কয়েকজন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মৃত ভেবে রাজীবকে ফেলে চলে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রাজীবকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় ঢাকায়। পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজীব।

ভাগ্নের নৃশংস খুনের তিনদিন পর ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজীবের মামা আলী হাওলাদার। ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী আধিকারিক। দীর্ঘ ১১ বছর বাদে এদিন ওই মামলার রায় ঘোষণা করা হয়। মামলা চলাকালীন চার আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়। বাকি তিনজনকে এদিন বেকসুর খালাস দেওয়া হয়।  

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের