বাংলাদেশের ২৮ জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ

জানুয়ারি (January) মাসে বাংলাদেশে ৫ জনের মৃত্যু (Death) হয়েছে নিপা ভাইরাসে (Nipah virus) আক্রান্ত হয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ২৮ জেলায় নিপা ভাইরাসের (Nipah virus) সংক্রমণ ঘটেছে এখনও পর্যন্ত। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় (Health Ministry of Bangladesh)। ক্রমশ নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

শুক্রবার বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের ২৮ জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য ইতিমধ্যে মহাখালীর কোভিড হাসপাতালের শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের তরফে।

উল্লেখ্য এর আগে গত ২৯ জানুয়ারি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী (Health Minister of Bangladesh) জাহিদ মালেক (Jahid Malek) সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, শুধু জানুয়ারি (January) মাসে ৫ জনের মৃত্যু (Death) হয়েছে নিপা ভাইরাসে (Nipah virus) আক্রান্ত হয়ে। সেই বৈঠকে তিনি জানান, বাংলাদেশে নিপা ভাইরাসে ৮ জন আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেছিলেন, ‘আমাদের কাছে ৮ জন রোগী এসেছেন। এদের মধ্যে ৫ জন মারা গেছে। এ ভাইরাসে ৭০ শতাংশ মারা যায়। কাচা রস ও পাখিদের খাওয়া ফল খেলে এ রোগ হয়। বাদুড় এ ভাইরাস বহন করে। বাদুড়ের পান করা খেজুরের রস যদি কোনো ব্যক্তি পান করেন তাহলে তিনি এ ভাইরাসে আক্রান্ত হবেন। অসুস্থ মানুষের সংস্পর্শে গেলেও দ্রুত এ ভাইরাস ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়।’

প্রসঙ্গত আইইডিসিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০০১ সালে প্রথম প্রথম নিপা ভাইরাস পাওয়া যায় মেহেরপুরে। এরপর ২০০৩ সালে পাওয়া যায় নওগাঁয়। তবে নিপা ভাইরাস বাংলাদেশে সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছিল ২০০৪ সালে। সে বছর ফরিদপুর জেলায় ৩৫ জন আক্রান্ত হন, আক্রান্তদের মধ্যে মারা যায় ২৭ জন।

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম