বাংলাদেশে ভয়াবহ হিন্দু নির্যাতন, গণধর্ষণের শিকার ৪ জন, খুন ৯ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে দেশ জুড়ে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে কী ভয়াবহ নির্যাতন চলছে তার তথ্য প্রকাশ্যে এল। আজ বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে, গত ৫ অগস্ট দেশে রাজনৈতিক পালাবদলের পরে এখনও পর্যন্ত মৌলবাদীদের হাতে গণধর্ষিতা হয়েছেন চার হিন্দু নারী। তার মধ্যে একজন বধির। এছাড়া বিভিন্ন জায়গায় বিএনপি-জামায়াত ইসলামীর সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন ৯ জন। ৬৯টি মন্দির, গির্জা ও বৌদ্ধ মঠে হামলা চলেছে।

সেনা বিদ্রোহের মুখে গত ৫ অগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার পরেই দেশ জুড়ে নারকীয়ভাবে শুরু হয় হিন্দু নির্যাতন যজ্ঞ। একদিকে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিচার বিভাগ, প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিন্দুদের খেদা‌ও অভিযান শুরু করেছে। অন্যদিকে বিএনপি-জামায়াত জঙ্গিরা শুরু করেছে হিন্দুদের উপরে হামলা। খুলনা, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, চট্টগ্রাম-সহ একাধিক জেলায় হিন্দুদের জমিঘর জোর করে দখল করার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো ও আগুন লাগানো হয়েছে। রাতে হিন্দুদের বাড়ি-বাড়ি গিয়ে প্রাণে বাঁচতে চাইলে দেশ ছাড়ার নিদান দিচ্ছে জামায়াত-বিএনপি সহ কট্টর মৌলবাদী দলগুলি।

এদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে সভাপতি নির্মল রোজারিও সাংবাদিক সম্মেলনে দেশজুড়ে চলা সংখ্যালঘু নির্যাতন নিয়ে এক ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে ২ হাজার ১০টি সাম্প্রদায়িক  হামলা হয়েছে। ওই হামলায় প্রাণ হারিয়েছেন ৯ জন। গণধর্ষিতার শিকার হয়েছেন ৪ জন। ৬৯টি ধর্মস্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৯১৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৯৫৩টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। ১,৭০৫টি পরিবারের উপরে হামলা হয়েছে। সবচেয়ে বেশি হামলা চলেছে খুলনা বিভাগে। সেখানে মোট ৮১০টি হামলা ঘটেছে। চার জন ধর্ষণের শিকার হয়েছে। তার মধ্যে একজন বধিরও রয়েছে।

সরকারি সুবিধার টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা! কলকাতাসহ ৮ জায়গায় একযোগে ইডির তল্লাশি

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

সোনম ওয়াংচুককে নিয়ে বিতর্কের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘থ্রি ইডিয়টস’

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু

আট বছর আগে হারিয়েছেন স্ত্রীকে, আজও তাঁর ছবিতে ফুল দিয়েই দিন শুরু অটোচালকের

দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

আজ কলকাতায় তিন মঞ্চে ‘২১ জুলাই’ পালন, শহরজুড়ে কড়া নিরাপত্তা

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকাপে পোস্টার বিতর্ক! বাতিল হতে পারে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের ব্রিটেনের ভিসা

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ, জেনে নিন যোগ্যতা, বেতন

লঞ্চের আগেই Pixel 11a নিয়ে জোর জল্পনা, একাধিক স্পেসিফিকেশন ফাঁস