বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে ২ সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময়, নিহত ৫

শুক্রবার সকাল ৬টা নাগাদ কক্সবাজারের বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প ৮/ওয়েস্টে এই ঘটনা ঘটেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময়ের ফলে মৃত্যু হল ৫ জনের। শুক্রবার সকাল ৬টা নাগাদ কক্সবাজারের বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প ৮/ওয়েস্টে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে থেকে উখিয়ার বালুখালী ক্যাম্প ৮/ওয়েস্টে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। সেই সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে আরও দুজনের।কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মোহাম্মদ আলি বলেন, ‘নিহতদের মধ্যে চার জনের নাম পরিচয় জানা গিয়েছে। চার জন যথাক্রমে ক্যাম্প ৮/ওয়েস্ট ৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ/২১ এর মোহাম্মদ হামিম (১৭), ক্যাম্প ১৩ এর বি/১৭ ব্লকের নুরুল আমিন (২৪), ক্যাম্প ১০ এইচ-৪২ ব্লকের মোহাম্মদ নজিমুল্লাহ। আরেক জনের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।’

অন্যদিকে এই ঘটনার পর অভিযানে নেমেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করতে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যে সংঘর্ষ কবলিত এলাকার দখল নিয়েছে পুলিশ। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি