‘পুশ ব্যাক’ নয়, বৈধ নথি দিয়ে ফেরত পাঠানো হল তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈধ ভাবে ভারতে কাজের সূত্রে ভিসা নিয়ে এসেছিল ৫০ জন বাংলাদেশি। কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও দেশে বসবাস করছিল ওই ৫০ জন বাংলাদেশি। গত ২ জুলাই সালেম জেলা থেকে তামিলনাড়ুু পুলিশ তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদ ও নথিপত্র খতিয়ে দেখার পর গোটা বিষয়টি সামনে আসে। তারপরেই তাঁদের তুলে নিয়ে গিয়ে সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। নাগরিকত্ব যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিজেদের দেশে ফেরার নির্দেশ দেয় তামিলনাড়ুু প্রশাসন।

গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে হাওড়াগামী ট্রেনে পশ্চিমবঙ্গে আনা হয়। পরে পেট্রাপোল সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। সেখানেই ভারত ও বাংলাদেশের সেনা আধিকারিকের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। দুই দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ট্রাভেল পারমিটের মাধ্যমে ওই ৫০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ওই ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছে।

আরও পডুন: ওটিটিতে মুক্তির দুদিনের মাথাতেই তুলে নেওয়া হল ‘সতলুজ’, কড়া প্রতিক্রিয়া দিলজিতের

ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বেশিরভাগই যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইলসহ বিভিন্ন জেলার বাসিন্দা। প্রত্যেকের নামে পৃথক ট্রাভেল পারমিট ইস্যু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সেটি বাংলাদেশের বিদেশ মন্ত্রক নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত অনুমোদনের ভিত্তিতেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম সম্পন্ন করেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর বাংলাদেশি সংস্থাগুলি তাদের পরিচয় ও ঠিকানা পুনরায় যাচাই করছে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য বেনাপোল পোর্ট থানা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের