ওটিটিতে মুক্তির দুদিনের মাথাতেই তুলে নেওয়া হল ‘সতলুজ’, কড়া প্রতিক্রিয়া দিলজিতের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২০২২ সালে নির্মিত, কিন্তু মুক্তির জন্য চারবছর অপেক্ষা করতে হয়েছিল দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সতলুজ’। সমস্ত বাঁধা টপকে দুদিন আগেই ডিজিট্যাল প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পায় সিনেমাটি। দর্শকরা সেই সিনেমা দেখে প্রশংসা করতে থাকেন। সকলের মুখে মুখে ঘুরতে থাকে সিনেমাটির নাম। আর ঠিক দুদিনের মাথায় জি ফাইভ জানিয়ে দিল ভারতে এই সিনেমা আপতত প্রদর্শন করা যাচ্ছে না। ওটিটি প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ‘সতলুজ’ দেখানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি জানানো হয়েছে, দর্শকদের কথা ভেবে, সম্ভাব্য পথ খুঁজে ছবিটি প্রদর্শনের সমস্ত রকম চেষ্টাও জারি থাকবে। যদিও সেই চেষ্টা আদৌ সফল হবে কিনা সন্দেহ রয়েছে।

কারণ ২০২২ সাল থেকেই হলমুখী হতে পারেনি সিনেমাটি। ‘সতলুজ’-এর বিভিন্ন দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছিল সেন্সর বোর্ড। পরিচালক হানি ত্রেহানের অভিযোগ ছিল, সেন্সর বোর্ড ১২৭টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল। ২০২৩ সালে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা থাকলেও, সরকারি আপত্তিতে শেষ মুহূর্তে প্রদর্শন বন্ধ হয়ে গিয়েছিল। সমস্ত বাঁধা কাটিয়ে প্রেক্ষাগৃহে নয় ওটিটি-তে মুক্তি পেলেও দুদিনের মাথাতে তুলে নেওয়া হল সিনেমাটির স্ট্রিমিং। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অন্ধকারের বিরুদ্ধে লড়াই চলছে।’

আরও পডুন: মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

কিন্তু কী এমন রয়েছে এই সিনেমাতে যা নিয়ে এত সমস্যা?
জানা গিয়েছে ‘সতলুজ’ সিনেমাটি প্রাক্তন এক ব্যাঙ্ক ম্যানেজার তথা মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবন থেকে অনুপ্রাণিত। তিনি পঞ্জাবে ১৯৯০-এর দশকে ২৫ হাজারেরও বেশি শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা সামনে এনেছিলেন। সেই সময়ে পাঞ্জাবে খলিস্তানি মুভমেন্ট চলছিল। ১৯৯৫ সালে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়। এই মামলায় পরে ছ’জন পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হন। ‘সতলুজ’ প্রথমে নাম ছিল না সিনেমাটির। পরিচালক হানি ত্রেহান এর নাম দিয়েছিলেন ‘পঞ্জাব ৯৫’। পরে সেন্সর বোর্ডের আপত্তিতে নামটি বদলে দিয়ে ‘সতলুজ’ রাখা হয়। ব্যাঙ্ক ম্যানেজার তথা মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ। এছাড়াও সিনেমাটিতে রয়েছেন অর্জুন রামপাল, কানওয়ালজিৎ সিংহ, সুখবিন্দর ভিকি।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের