রেকর্ড, একুশে বইমেলায় বিক্রি ৫২ কোটি টাকার বই

গত বছরের চেয়ে এবার মেলায় ১৭ গুণ বেড়েছে বিক্রি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বইমেলা শুরুর আগে করোনার ধারালো থাবা প্রকাশক-লেখকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। কিন্তু তাঁদের মুখেই একরাশ অনাবিল হাসি এনে দিয়েছে বৃহস্পতিবার শেষ হওয়া অমর একুশে বইমেলা। কেননা, গত বছরের চেয়ে এবার মেলায় ১৭ গুণ বেড়েছে বিক্রি। গতবার যেখানে ৩ কোটি ১১ লাখ টাকার বই বিক্রি হয়েছিল, এবার সেখানে বিক্রি হয়েছে ৫০ লাখ টাকার বই। অবশ্য করোনার প্রকোপ শুরু হওয়ার আগে ২০২০ সালের বইমেলায় বিক্রি হয়েছিল ৮২ কোটি টাকার বই। সেই রেকর্ড ভাঙতে না পারলেও প্রকাশকদের কোনও আফশোষ নেই।

করোনার তৃতীয় ঢেউয়ের কারণে চলতি বছর ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু করা যায়নি। দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল বাঙালির প্রাণের উ‍ৎসব। প্রথমে ২৮ ফেব্রুয়ারি বইমেলায় ছেদ টানার সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে প্রকাশকদের আর্জি মেনে তা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। বৃহস্পতিবার রাতেই এবারের বইমেলায় পর্দা নেমেছে। ফলে কিছুটা হলেও মনখারাপ প্রকাশক থেকে সুরু করে সাহিত্য অনুরাগীদের।

তবে দেরি করে শুরু হলেও বইয়ের বিক্রি প্রকাশকদের মুখে হাসি ফুটিয়েছে। মেলার আয়োজক বাংলা আকাদেমির সচিব জালাল আহমেদ সাংবাদিকদের জানান, চলতি বছরের বইমেলায় ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে। ২০২০ সালে প্রকাশিত হয়েছিল ৪ হাজার ৯১৯টি বই। মোট ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। তার মধ্যে বাংলা আকাদেমির স্টল থেকে বিক্রি হয়েছে এক কোটি ২৭ লাখ টাকার বই। মেলা শুরুর পরে দেশে করোনা সংক্রমণ অনেকটা নিম্নমুখী হওয়ার ফলেই বিপুল পরিমাণ পাঠক ও সাহিত্য অনুরাগী মেলায় হাজির হয়েছিলেন। মূলত নামী-দামী লেখকদের বইয়ের চাহিদা ছিল তুঙ্গে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়