মুক্তিযোদ্ধাকে খুনের অপরাধে রাজীব গান্ধি সহ ছয় জেএমবি জঙ্গির মৃত্যুদণ্ড

যদিও রায়ের পরে এজলাসে উপস্থিত পাঁচ আসামিই নিজেদের নির্দোষ হিসেবে দাবি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা  (Liberation War fighter) হোসেন আলীকে (Hossain Ali) খুনের অপরাধে রাজীব গান্ধি (Rajiv Gandhi) সহ জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় জঙ্গিকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা আদালতের বিচারক আব্দুল মান্নান এই সাজা শুনিয়েছেন। পাশাপাশি বিস্ফোরক আইনের ৩ ধারায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি তিনজনকে ২০ বছরের কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। যদিও রায়ের পরে এজলাসে উপস্থিত পাঁচ আসামিই নিজেদের নির্দোষ হিসেবে দাবি করেছেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, ছয় বছর আগে ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর গাড়িয়াল পাড়ার কাছে প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন হন এলাকার সুপরিচিত মুক্তিযোদ্ধা হোসেন আলী। খুনের সময়ে আশেপাশে উপস্থিত স্থানীয় বাসিন্দারা আততায়ীদের পাকড়াও করতে তাড়া করে। কিন্তু বোমাবাজি করে এলাকা থেকে চম্পট দিতে সক্ষম হন আততায়ীরা। ওই দিনই অজ্ঞাতদের আসামি করে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেন হোসেন আলীর ছেলে রুহুল আমিন আজাদ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে এলাকায় সক্রিয় জঙ্গি সংগঠন জেএমবি (JMB) ওই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। সংগঠনের ছয় সদস্য জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজীব গান্ধী, রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী, গোলাম রাব্বানী, হাসান ফিরোজ ওরফে মোখলেস, মাহবুব হাসান মিলন ওরফে হাসান, আবু নাসির ওরফে রুবেলরাই ওই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। এদিন রায় ঘোষণার সময় রিয়াজুল ইসলাম বাদে বাকি ৫ আসামি এজলাসে উপস্থিত ছিলেন। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে