Nator: বাস-লরির মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৭

শনিবার সকালে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-ঢাকা মহাসড়কে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নাটোর: ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় ঝরল একাধিক প্রাণ। শনিবার সকালে নাটোরের বড়াইগ্রামে দুই বাস ও এক ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ভাই-বোন। যদিও একই বাসে থাকা তাঁদের মা বরাতজোরে রক্ষা পেয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকি‍ৎসকরা। ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে ওই রটে বেশ কয়েক ঘন্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার সকাল সোয়া এগারোটা নাগাদ বনপাড়া-ঢাকা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। লরিটিও উল্টে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহণের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া লরির সঙ্গে ধাক্কা খায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান। দুর্ঘটনার খবর পেয়ে দমকল ও পুলিশ কর্মীরাও ছুটে যান। ঘটনাস্থল থেকে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন আরও ৫০ জন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানিয়েছেন, ‘নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। সম্পর্কে ভাই-বোন। তাদের নাম সাদিয়া ও কাউসার। দুজনের বাড়ি নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামে। দুই ভাই-বোন সিয়াম পরিবহণের যাত্রী ছিল। তাদের মা ওই বাসে থাকলেও তাঁর কিছু হয়নি।’

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?