ঈদ উপলক্ষে বাড়িমুখো মানুষের সঙ্গে ঢাকা ছেড়েছে ৭৩ লাখ সিম কার্ড

শুক্র ও শনিবারেই ৪৩ লক্ষের বেশি মোবাইল ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পরিবার পরিজনদের সঙ্গে ঈদের উৎসবে মেতে উঠতে ইতিমধ্যেই ঢাকা ছেড়ে বিভিন্ন জেলায় পাড়ি দিয়েছেন প্রচুর পরিযায়ী মানুষ। শুধু যে সাধারণ মানুষই ঢাকা ছেড়েছেন শুধু তাই নয়, ঢাকা ছেড়েছে বিভিন্ন মোবাইল পরিষেবা সংস্থার ৭৩ লাখ সিম কার্ড। অর্থাৎ গত ২৬ থেকে ৩০ এপ্রিল কমপক্ষে ৭৩ লক্ষ মানুষ। আজ রবিবার দুপুরে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
দেশে কবে ঈদ পালন হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু সেই ধোঁয়াশার মধ্যেই গত কয়েকদিন ধরে পরিবারের সঙ্গে ঈদ উৎসবে মেতে উঠতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অসংখ্য মানুষ। শুক্রবার থেকেই টানা ছুটি থাকায় ওইদিন থেকেই পরিযায়ীরা নিজেদের বাড়ির উদ্দেশে রওনা করেছেন। কত মানুষ গত শুক্রবার আর শনিবার ঢাকা ছেড়েছেন তা নিয়ে নানা মুনির নানা মতের মতো বিভিন্ন পরিসংখ্যান উঠে এসেছে।
এদিন দুপরে ফেসবুকে এক স্ট্যাটাসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ‘গত ২৯ ও ৩০ এপ্রিল দুদিনে ঢাকার বাইরে গিয়েছে ৪৩ লক্ষ ২১৬টি সিম কার্ড। বিভিন্ন মোবাইল পরিষেবা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ২৯ এপ্রিল অর্থাৎ শুক্রবার ঢাকা ছেড়েছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০টি সিম কার্ড। আর শনিবার রাজধানী ছেড়েছে ২৩ লক্ষ ৭৬ হাজার ২৭৬টি সিম কার্ড। তার মধ্যে গ্রামীণ ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৮ লাখ ৬২ হাজার ১৩৬টি। এর আগের দুই দিনে আনুমানিক ৩০ লক্ষ সিম কার্ড ঢাকা থেকে বাইরে গিয়েছে।’

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩