বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৮৩ শতাংশ পড়ুয়া মুক্তিযুদ্ধ বিরোধী, চাঞ্চল্যকর তথ্য সমীক্ষায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেও মোল্লা মুহাম্মদ ইউনূসের রাজত্বে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। অনলাইন সহ মূলধারার সংবাদমাধ্যমে চলছে মুক্তিযুদ্ধ বিরোধী প্রচার। আর সেই মগজ ধোলাইয়ের শিকার হয়েছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৮৩ শতাংশই মুক্তিযুদ্ধ বিরোধী। পাকিস্তান ভেঙে বেরিয়ে আসা ভুল হয়েছে বলে মনে করেন ৮২ শতাংশ। আর ৮৯ শতাংশই ভারতকে এক নম্বর শত্রু মনে করেন।

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরতদের উপরে বিশেষ সমীক্ষা চালিয়েছিল ‘পোল’ নামে একটি জনমত সমীক্ষক সংস্থা। দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ১৪টি বিশ্ববিদ্যালয় ও ৫২টি কলেজের ২৪,৩৯৮ জন পড়ুয়াকে নিয়ে ওই সমীক্ষা পরিচালনা করা হয়েছিল। সমীক্ষায় প্রশ্ন ছিল, একাত্তরের মুক্তিযুদ্ধ সঠিক ছিল কিনা। ৮৩ শতাংশই জানিয়েছেন, ‘না’। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮১ শতাংশ, চট্টগ্রামের ৯১ শতাংশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮৮ শতাংশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৮২ শতাংশ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৮৫ শতাংশ পড়ুয়া রয়েছেন।

মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না, তা বাস্তবিক সত্য। অথচ বাংলাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৮৯ শতাংশের চোখে এক নম্বর দুশমন দেশ হল ভারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ পড়ুয়া মনে করেন, পাকিস্তান ভেঙে বাংলাদেশ গড়ার পিছনে ভারতের গভীর স্বার্থ ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৯ শতাংশ পড়ুয়ার মতে, বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসাবে থাকলে শিক্ষা এবং কর্মসংস্থানের সুবিধা অনেকটা বাড়ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ পড়ুয়ার মতে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশের।

ইউনূস জমানা শুরুর পর থেকেই বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৮ শতাংশ পড়ুয়া মনে করেন, শেখ মুজিবকে জাতির জনক সম্মান দেওয়া উচিত নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শতাংশ পড়ুয়া মনে করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর অবদান শূন্য।

তরুণ প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে উঠেছে, তা অশনিসঙ্কেত বলেই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই অধ্যাপক। তাদের মতে, গত ১৮ মাস ধরে মুক্তিযুদ্ধকে যেভাবে মুছে ফেলার চেষ্টা চালিয়েছে ইউনূস সরকার, তারই কুফল প্রকাশিত হয়েছে পড়ুয়াদের মতামতে। এই পরিস্থিতি চলতে থাকলে আজ থেকে কয়েক বছর বাদে মুক্তিযুদ্ধ বলে কোনও শব্দ বাংলাদেশের ইতিহাস ও অভিধানে থাকবে না।

বিয়ের নামে হোটেলে নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক! কাঠগড়ায় জিএসটি ইন্সপেক্টর

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

মশলাদার স্বাদের সবজির পদ! বাড়িতেই বানান আচারি মিক্স ভেজ

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

ছ’হাজার আবেদন, পুরভোটে প্রার্থী বাছাই শুরু পদ্ম শিবিরে

বালাজি দর্শন সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল স্বামী-স্ত্রী-সন্তান

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

নিরামিষের দিনে বানিয়ে ফেলুন সাবেকি ‘চালকুমড়োর ঘণ্ট’

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

হাত ধরে টেনে গাড়ির মধ্যে যাত্রীকে আটকে রাখলেন ক্যাব চালক, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর