একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে উত্তপ্ত পূর্ব এশিয়া। একসঙ্গে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশের পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই ঘটনার পরেই উদ্বেগ বেড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকা। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রায় ১০।  ক্ষেপণাস্ত্রগুলির গতিপথ, দৈর্ঘ্য এবং অন্যান্য প্রযুক্তিগত বৈশিষ্ট্য খতিয়ে দেখা হচ্ছে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপের পর সতর্ক রয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সম্ভাব্য নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় নজরদারি ও প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি, পরিস্থিতি সম্পর্কে আমেরিকা ও জাপানের সঙ্গে তথ্য আদানপ্রদান করছে সিওল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রকও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর নিশ্চিত করেছে। জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। 

আরও পড়ুন: পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

কেন বাড়ছে উদ্বেগ? 

উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এমন এক সময়ে ঘটল, যখন দুই কোরিয়ার মধ্যে সীমান্তে উত্তেজনা  বেড়েছে। গত মাসে   সীমান্তের কাছে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার কয়েকজন সেনা আহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর আগে ১২ অক্টোবরও একাধিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা প্রদর্শনের এই ধারাবাহিকতা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলি। তবে জানিয়ে রাখা ভাল, এই ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রের দিকে ছোড়া হয়েছিল এবং এতে কোনও সাধারণ মানুষের ক্ষতি হয়নি। 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির